Recent

মাধ্যমিক পাস হলেই করোনা যোদ্ধা হিসেবে “কাস্টমাইজড ক্রাশ কোর্স” এর প্রশিক্ষণ নেওয়া যাবে, আগামীকালই আবেদনের শেষ দিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য সারা দেশের ১ লক্ষ করোনা যোদ্ধাকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। করোনা যোদ্ধাদের প্রশিক্ষিত করার জন্য শুক্রবার (১৮ জুন) “কাস্টমাইজড ক্রাশ কোর্স প্রোগ্রাম” (Customized Crash Course Programme) এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুর PMKVY কেন্দ্রের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, “তৃতীয় ঢেউ প্রতিহত করতে দেশের ১ লক্ষ যুবক-যুবতীকে ৩-৪ মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।” এবার, ওই কোর্স করতে ইচ্ছুক যুবক-যুবতীদের আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিডিও অফিসে (বা গ্রাম পঞ্চায়েত অফিসে) যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আগামীকালই (২১ শে জুন) আবেদনের সর্বশেষ তারিখ। মাধ্যমিক পাস যুবক যুবতীরা (১৮ থেকে ৩৫ বছর বয়সী) আবেদন করতে পারবেন।

মাধ্যমিক পাস হলেই সংশ্লিষ্ট বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে আবেদন করা যাবে :

প্রসঙ্গত, এই কর্মসূচির লক্ষ্য, সারা দেশে ১লক্ষ করোনা যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধি করা। দক্ষতা অর্জনের এই প্রশিক্ষণটি কর্মমুখী ৬টি প্রকারের, যথাক্রমে- হোম কেয়ার সাপোর্ট, বেসিক কেয়ার সাপোর্ট, অ্যাডভান্স কেয়ার সাপোর্ট, ইমারজেন্সি কেয়ার সাপোর্ট, স্যাম্পল কালেকশন সাপোর্ট, মেডিক্যাল ইকুইপমেন্ট সাপোর্ট প্রভৃতি ৬ টি ভাগে বিভক্ত। কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া (NSDC- National Skill Development Corporation) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের “প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০”-র অধীনে এই কোর্স বাবদ কেন্দ্রের খরচ পড়বে ২৭৬ কোটি টাকা। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণার্থীরা। ৩ থেকে ৪ মাসের এই কোর্স হবে বলে জানা গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। শালবনী ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে আবেদন করা যাবে প্রশিক্ষণের জন্য। বিস্তারিত জানতে www.nsdcindia.org সাইটে চোখ বুলিয়ে নিতে পারেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago