দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ জুন: দেশের করোনা পরিসংখ্যানে এবার নিম্নমুখী সংক্রমণের নতুন “রেকর্ড” তৈরি হল। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একটানা ৮১ দিন পর দৈনিক সংক্রমণের নিরিখে এই সংখ্যাটাই সর্বনিম্ন। পাশাপাশি, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১8 লক্ষ ১১ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জন।
এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৬ জন। যার জেরে রাজ্যের দৈনিক সংক্রমণ আড়াই হাজারের নিচে নামলো। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১০৯ জন। পাশাপাশি, একদিনে ৫৩ হাজার ১১৭ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…