Recent

West Midnapore: ‘দুয়ারে রেশন’ দিতে এসে গ্রামবাসীদের হাতে বন্দি পশ্চিম মেদিনীপুরের ডিলার! আটক করে নিয়ে গেল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন:’দুয়ারে রেশন’ দিতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেশন ডিলার! ক্ষুব্ধ গ্রামবাসীরা ডিলারকে স্কুল ঘরে বন্দি করে রাখেন। এরপর, পুলিশ পৌঁছে রেশন ডিলার-কে আটক করে নিয়ে যায়। শনিবার ভরদুপুরে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত খড়িকা গ্রামে। জানা যায়, সরকারি নির্দেশে খড়িকাতে শনিবার দুয়ারে রেশনের শিবির হয়। কেশপুরের চড়কা গ্রামের রেশন ডিলার রফিকুল আলম সেই শিবিরে রেশন সামগ্রী বিতরণ করেন। কিন্তু, গ্রামবাসীদের অভিযোগ, প্রতিটি গ্রাহককে তাঁদের বরাদ্দকৃত সামগ্রীর থেকে কম দেওয়া হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, বিগত এক বছরের বেশি সময় ধরে এভাবেই গ্রাহকদের রেশন সামগ্রী কম দিয়ে আসছে রেশন ডিলার সেখ রফিকুল। এদিনও, সেই একই ঘটনা ঘটায় হাতেনাতে ধরা পড়ে যান রেশন ডিলার। এরপরই, গ্রামবাসীরা ডিলারকে স্থানীয় প্রাথমিক স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর দেওয়া হয় কেশপুর থানায় এবং ব্লকের খাদ্য দফতরে।

পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ :

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার পুলিশ। পৌঁছন খাদ্য দপ্তরের আধিকারিকও। গ্রামবাসীদের কাছ থেকে সমস্ত অভিযোগ শোনেন তিনি। পরোক্ষে তাঁদের অভিযোগের বিষয়টি স্বীকার-ও করে নেওয়া হয়। এরপর-ই অভিযুক্ত রেশন ডিলারকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর রেশন সামগ্রী। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন খাদ্য দফতরের আধিকারিকরা। অভিযোগ প্রমাণিত হলে রফিকুল আলম নামে ওই ডিলারকে গ্রেফতার করা হবে বলেও জানা গেছে। এদিকে, ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

তালাবন্দী ডিলার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago