Special Article

Midnapore: ব্যাপক আমদানি! জামাইষষ্ঠীর আগের দিনও মেদিনীপুরে লিচু বিকোচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন:শেষ কবে জামাইষষ্ঠীর আগে ৬০-৭০ টাকা কেজি দরে লিচু কিনেছেন মেদিনীপুরবাসী, মনে করতে পারছেন না! অন্তত গত দু’এক বছরে যে ১২০-১৫০ টাকার নিচে নামেনি লিচুর দাম, তা জানিয়ে দিচ্ছেন মেদিনীপুর শহরের সচেতন নাগরিকরা। সেই তুলনায়, আগামীকাল (৫ জুন) জামাইষষ্ঠী হলেও, শনিবার শহর মেদিনীপুরে লিচু বিকোচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। দু’দিন আগে অবশ্য ৫০ টাকাতেও বিক্রি হয়েছে লিচু। এমনটাই জানাচ্ছেন শহরের ফল বিক্রেতা থেকে সাধারণ মানুষ। জামাইষষ্ঠী’র কারণেই আজ এবং আগামীকালের জন্য কিলো প্রতি ১০ টাকা দাম বেড়েছে বলে জানাচ্ছেন তাঁরা। তবে, অন্তত চার-পাঁচ বছর পর ফের লিচুর দাম এত কম বলে খুশি সকলেই। স্বভাবতই, জামাইষষ্ঠীর আগে মুখে চওড়া হাসি সুব্রত দাস, বিকাশ ঘোষ, অভিনন্দন দত্ত-দের মতো জামাইদের মুখে! খুশি সঞ্জয় পাত্র, দীপক মণ্ডল, অনিমা বিশ্বাস-দের মতো শ্বশুর-শাশুড়িদের মুখেও।

ব্যাপক আমদানি লিচুর :

ফল বিক্রেতা’রা জানাচ্ছেন এই বছর লিচুর উৎপাদন বেশি হয়েছে। তাই, ব্যাপকহারে আমদানি হচ্ছে। আর, আমদানি ভালো বলেই দাম কম। শুধু লিচু নয়, এবার সবরকম আম-ও আমদানি হয়েছে ভালোই। আমের দাম-ও মোটামুটি নিয়ন্ত্রণে। আম্রপালি, হিমসাগর প্রভৃতি আম বিকোচ্ছে ১২০-১৫০ টাকা কেজি দরে। তবে, দিনকয়েক আগে তা ১০০-১২০ টাকা কেজি দরে পাওয়া গেছে। বেগুন ফুলির দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই ৭০-৮০ টাকা কেজি। এদিন-ও ওই দামেই বিক্রি হচ্ছে। তুলনায় দাম কমেনি আপেল, বেদানা প্রভৃতি ফলের। উল্লেখ্য যে, এই বছর-ও বাজারে যখন প্রথম লিচু আসে, তখন দাম ছিল কেজি ‌প্রতি ১২০-১৫০ টাকা। ধীরে ধীরে আমদানি বাড়তেই কমেছে দাম। তবে, দাম এত কম হলেও, ফল বিক্রেতারা জানাচ্ছেন, বিক্রি সেই তুলনায় নেই। সঞ্জয় বিশ্বাস নামে এক বিক্রেতা জানালেন, “এত কম দাম, তা সত্ত্বেও বিক্রি সেই তুলনায় নেই।” নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি চাকুরে জানালেন, “যা মূল্যবৃদ্ধি, সেই তুলনায় বেতন বাড়েনি! ডিএ দেননি দিদি। আমরাই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, সাধারণ মানুষের কি অবস্থা বুঝে নিন। ইচ্ছে থাকলেও তাই কেজি কেজি আম-লিচু কেনার উপায় নেই!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago