Recent

West Midnapore: আর কত প্রাণের বিনিময়ে ফিরবে হুঁশ? খোলা তারের ‘মৃত্যুফাঁদ’ এবার পশ্চিম মেদিনীপুরের পৌরসভা এলাকায়, ক্ষোভ বাসিন্দাদের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: মাত্র কয়েকদিনের বর্ষাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। তরতাজা চারটি প্রাণের বিনিময়েও সজাগ হয়নি রাজ্যের বহু পৌরসভা কিংবা বিদ্যুৎ দপ্তর।‌ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার বিরুদ্ধে উঠলো তেমনই অভিযোগ। এলাকাবাসীদের মতে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথবাতিগুলির বিদ্যুৎ সংযোগ, প্যানেল বক্স, সুইচ বোর্ড- সব বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেকোনও দিন ঘটে যেতে পারে দুর্ঘটনা! পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিরোধীরাও।

খোলা তার :

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ধারে যে সমস্ত পথবাতিগুলি লাগানো হয়েছে, সেই পথবাতির সুইচ বোর্ডের প্যানেল বক্স উধাও হয়ে গেছে। গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধার থেকে শুরু করে পৌর এলাকার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার ধারে অধিকাংশ বৈদ্যুতিক বাতি স্তম্ভের সুইচ প্যানেল উধাও! এমনকি, বিদ্যুতের পরিষেবার জন্য যে কাটআউট গুলি ব্যাবহার করা হয় সেগুলো খোলা অবস্থায় আছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা! আতঙ্কে পৌরবাসী। এদিকে, বর্ষা এসে গেলেও, হুঁশ ফেরেনি পৌরসভা থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের। এর ফলে, পৌরবাসী থেকে শুরু করে পৌর এলাকার বিরোধী রাজনৈতিক দলগুলিও পৌরসভার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে।

খোলা সংযোগ:

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার গোঁসাইবাজার থেকে কলেজ রোড, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের রাস্তা, ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক সহ একাধিক জায়গায় থাকা পৌরসভার ত্রিফলা বাতি স্তম্ভগুলিও বিপজ্জনক অবস্থায় রয়েছে। জনবহুল এলাকা রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির প্যানেল বক্স উধাও! বেরিয়ে রয়েছে তার। হাত বা পা পড়লেই মহাবিপদ! কলকাতা, উলুবেড়িয়া, নারকেলডাঙা, বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটার পরেও হুঁশ ফিরছে না চন্দ্রকোনা পৌরসভার! স্বাভাবিকভাবেই, পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি-সিপিআইএম। বিজেপি নেতা সৌরভ দাস বলেন, “দীর্ঘ দিন ধরেই এমন বেহাল অবস্থায় রয়েছে বাতি স্তম্ভগুলি। পৌরসভা অনীহা প্রকাশ করে আসছে। এ বিষয়ে পৌরসভাকে জানানো হলেও তারা কর্নপাত করেনি!” সিপিআইএমের চন্দ্রকোনা এরিয়া কমিটির সম্পাদক রাজীব পালধীও পৌরসভার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। কয়েকটি জায়গায় খোলা অবস্থায় রয়েছে বাতি স্তম্ভের বিদ্যুৎ সংযোগ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ছড়িয়ে ছিটিয়ে তার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago