Ghatal

Midnapore: “বাপরে বাপ খাঁই কত!” মুখ্যমন্ত্রীর কটাক্ষই সত্যি হল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিদ্যাসাগরের স্মৃতিধন্য ‘হেরিটেজ’ বিদ্যালয়-ভবন; অভিযোগের তীর সেই PWD’র দিকে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: মে মাসে পশ্চিম মেদিনীপুরের (মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত) প্রশাসনিক বৈঠক থেকে কড়া ভাষায় PWD- দপ্তরকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “বাপরে বাপ খাঁই কত! দুটো গেট আর একটা কমিউনিটি হলে ৩২ কোটি! আমি যেন কাজ করাইনা।” এরপর তিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘাটালে বর্ণপরিচয় গেট, বীরসিংহ গেট এবং একটি কমিউনিটি হলের জন্য সর্বোচ্চ ৬ কোটি টাকা বরাদ্দ করার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে, পূর্ত দফতরের হাত থেকে কাজকর্ম সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, “কিচ্ছু কাজ করে না। ‌শুধু টাকার খাঁই! ওদেরকে দিয়ে সব কাজ করানোর দরকার নেই।” দেখা খেল, সেই পূর্ত দপ্তর বা পিডব্লিউডি’র কাজ চলাকালীনই বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে তাঁর নিজের হাতে তৈরি ভগবতী বিদ্যালয়ের পুরানো ভবন-টি ভেঙে পড়ল। এই ভবন-টিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে ‘হেরিটেজ’ ঘোষণা করেছিলেন। আর, এই ভবনটিই সংস্কারের কাজ করছিল পূর্ত দপ্তর (p.w.d.)। সোমবার সন্ধ্যার মুখে কাজ চলাকালীন ভেঙে পড়ে ভবনের বৃহৎ একটি অংশ।

এখানেই চলছিল কাজ:

জানা গেছে, সোমবার (৪ জুলাই) সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে পড়ে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের পুরানো মাটির ছাত্রাবাস। স্থানীয় বাসিন্দা সুব্রত ঘোষ জানালেন, “১৫০ বছরেরও বেশি প্রাচীন এই ভবন। প্রথমদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হিসাবেই ব্যাবহার হত এই ভবন। পরবর্তী কালে, অফিসের কাজ শুরু হয়। তারপরে, এটি পুরোপুরি ছাত্রাবাস হিসাবেই ব্যাবহার হয়ে এসেছে। ছাত্রাবাসের নতুন বিল্ডিং নির্মিত হওয়ায় এবং ছাত্রাবাসের ছাত্র কমে যাওয়ার ফলে এই মাটির ভবন দুটি দীর্ঘদিন অব্যাবহৃত অবস্থায় পড়ে ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকীর সূচনা পর্বে এই মাটির ভবন দুটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেন। দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে সংস্কারের কাজ চলছিল। ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শঙ্কর দোলই সন্ধ্যা নাগাদ জানিয়েছেন, “আমরা এই কাজের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে! আমি ডিএম- কে এইমাত্র ফোনে বিষয়টি জানালাম। উনি আগামীকাল (মঙ্গলবার) এডিএম- কে পাঠাবেন বলেছেন খতিয়ে দেখতে।” প্রধান শিক্ষক প্রদীপ পাঠকের মন্তব্য, “ঘাটালবাসীর আবেগ ও ঐতিহ্যের এই বিদ্যালয়ে এই যে কাজ চলছে, সেই সংক্রান্ত কোন তথ্য আমার কাছে নেই। আমাকে কয়েকদিন আগে মেদিনীপুরেও একই প্রশ্ন করা হয়েছিল। আমি কোন সদুত্তর দিতে পারিনি!” ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, যিনি পরিচালন কমিটির সদস্য তিনি জানিয়েছেন, “আমরা সম্পূর্ণ অন্ধকারে! যতবার জানার চেষ্টা করেছি, ততবার এই কাজের সঙ্গে জড়িত কর্মীরা উত্তর দিয়েছেন, আমরা কিছু জানিনা! এজেন্সি মারফত কাজ হচ্ছে অথচ কোন এজেন্সি, কত টাকার কাজ, প্ল্যান সবই আমাদের অজানা।” মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, “বীরসিংহের এই কাজটি PWD দেখছে। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি দেখছে না! তবে, বিষয়টি নিয়ে খোঁজ খবর করছি। কারণ, মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়-ভবন সমগ্র মেদিনীপুর বাসীর কাছেই অত্যন্ত আবেগের।” এই বিষয়ে পূর্ত দপ্তরের এক আধিকারিককে ফোন করা হলেও, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি! তবে, ঘটনা ঘিরে ক্ষুব্ধ ও হতাশ ঘাটাল তথা মেদিনীপুরবাসী।

সংস্কারের কাজ করছিল পূর্ত দপ্তর (PWD) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago