Recent

Midnapore: সকালে ‘গঙ্গাসাগর মেলা’ বন্ধ করার দাবি, বিকেলে ‘গ্রামীণ মেলা’র উদ্বোধন! ফের বিতর্কে দিলীপ ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি:’বিতর্ক’ আর ‘দিলীপ ঘোষ’ যেন সমার্থক! তাঁর কথাবার্তা, কান্ডকারখানা সবকিছু ঘিরেই যেন থাকে বিতর্কের ছোঁয়া। এবার, করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেও ফের তাঁর আচরণ ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। সোমবার সকালেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি তুলেছিলেন গঙ্গাসাগর মেলা বন্ধ করার জন্য, আর এদিন বিকেলেই নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি গ্রামীণ মেলার উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ। আর তাঁর এই কান্ড ঘিরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক! দিলীপ-কে এজন্য কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধী শিবিরের লোকজন।

মেলার উদ্বোধন:

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সোমবার কেশিয়াড়ি বিধানসভার কলাবনীতে ১০ দিন ব্যাপী চলা কলাবনী গ্রামীণ মেলার ফিতে কেটে উদ্বোধন করেন। এদিকে, করোনা সংক্রমণে রাশ টানতে সোমবার থেকেই রাজ্য জুড়ে লাগু হয়েছে এক গুচ্ছ বিধিনিষেধ। যেকোন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৫০ জনের অধিক জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর, সেই সময়ে মেলা-খেলার উদ্বোধন ঘিরে স্বভাবতই বিতর্ক আছে! সর্বোপরি, মেদিনীপুরের সাংসদ স্বয়ং সোমবার সকালে বেলদাতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ‘গঙ্গাসাগর মেলা’ বন্ধ করার দাবি তুলেছিলেন! তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে নিজের ‘দায়িত্ব’ আর ‘বক্তব্য’ ভুলে গিয়ে কিভাবে গ্রামীণ মেলার উদ্বোধন করলেন, সেই প্রশ্নই তুলছেন সিপিআইএম, তৃণমূলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষও! যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও, দিলীপ ঘোষ কেশিয়াড়ির মঞ্চে দাঁড়িয়ে জানিয়েছেন, “গ্রামীণ মেলা গ্রামীণ অর্থনীতির আসল উৎস। তাই গ্রামীণ মেলা চলতে থাকুক।”

মেলায় ভিড় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago