Recent

Paschim Medinipur: ফের পশ্চিম মেদিনীপুরের গৃহবধূ বেপাত্তা! বউমাকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ শ্বশুর-শাশুড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: কোলে ৯ বছরের সন্তানকে নিয়ে উধাও মা! স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে। বাড়িতে শ্বশুর-শাশুড়ি। এই পরিস্থিতিতেই নাতিকে নিয়ে নিখোঁজ বৌমা। তাঁদের ফিরে পেতে পুলিশের দ্বারস্থ শ্বশুর ও শাশুড়ি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার দাসপুর থানার গোবিন্দনগরের সেনাপতি পরিবারের। শ্বশুর-শাশুড়ি জানাচ্ছেন, বৌমা অন্য রুমে থাকতো। বড় ফোনে সবসময় কীসব করত! পাশাপাশি গভীর রাত পর্যন্ত কথা চলত। স্বামী মাঝে মধ্যেই রাতে স্ত্রী’কে ফোন করলে স্ত্রী’র ফোন থেকে এনগেজড টোন আসতো। শুধু পরিবার নয়, ভরা সংসারে সন্তান সহ গৃহবধূ উধাও হওয়ার ঘটনায়, পরকীয়ার আঁচ পেয়েছেন প্রতিবেশীরাও!

গৃহবধূ ও তাঁর ছেলে :

সোমবার শ্বশুর মোহন সেনাপতি জানান, ১ জানুয়ারি একশো দিনের কাজ সেরে বাাড়িতে এসে বৌমাকে খাবার চাইলে দেখেন সারা ঘর ফাঁকা। বৌমা ও ৯ বছরের নাতিকে বারে বারে ডেকেও কোনো সাড়া মেলেনি। পরে, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বৌমার গয়লাখালি গ্রামের বাপের বাড়িতেও খোঁজ চালানো হলেও কোনো পাত্তা নেই! শাশুড়ি শঙ্করী সেনাপতি জানান, ছেলে নিশিকান্ত ভিন রাজ্যে সোনার কাজ করে। সেখানেও যাবার কথা নয়। পাশাপাশি ছেলের সাথে বা তাঁদের সাথে কোনো ধরনের ঝগড়াঝাটিও হয়নি যে বৌমা রাগ করে পালাবে। তবে, বৌমা কাজের ফাঁকে বা গভীর রাত পর্যন্ত তার হাতে থাকা বড় ফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে স্বামী নিশিকান্তের সাথে কথা-কাটাকাটি আগেও হয়েছে। স্বভাবতই, পরিবারের প্রাথমিক ধারনা বৌমা’র সাথে ওই ফোনের মাধ্যমেই কারো সাথে সম্পর্ক স্থাপন হয়, আর তার জেরেই সন্তানকে নিয়ে সে পালিয়েছে। যাই হোক, দাসপুর পুলিশ সমস্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে, পাড়া প্রতিবেশী বা পরিবারের সদস্যরা এই বিষয়ে নির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করছেন না। এখন দেখার দীর্ঘদিন স্বামীর থেকে দূরে থাকায়, নেহাত অভিমানে নাকি অনুরাগে গৃহবধূ তার সন্তানকে নিয়ে গা ঢাকা দিয়েছে!

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago