Recent

Midnapore: মেদিনীপুর শহরে জেলাভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: জেলার হস্তশিল্পীদের উৎসাহিত করতে অভিনব উদ্যোগ! শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে এবং রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ অধিকারের সহযোগিতায় এদিন মেদিনীপুর শহরের ডাকবাংলো রোডে (শরৎপল্লীতে) অবস্থিত জেলা শিল্প কেন্দ্রে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের প্রতিযোগিতায় জেলার ৩০১ জন হস্তশিল্পীর তৈরি ৩৩৯টি শিল্পজাত দ্রব্য জমা পড়ে। তার মধ্যে পটচিত্র ১৩৪টি, মাদুর ৬৮টি, তাম্র খোদাই গহনা ২৮টি, মহিষের সিং দিয়ে তৈরি জিনিস ২১টি, বাঁশ ও বেত দিয়ে তৈরি জিনিস ১৭টি সহ নানা জিনিসপত্র জমা পড়েছে।

মেদিনীপুর শহরে জেলাভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী:

জেলার শিল্পীদের তৈরি ৩৩৯টি দ্রব্যের মধ্যে ১২টিকে ‘সেরা’ হিসেবে বেছে নেওয়া হবে। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই ১২ জন শিল্পীর তৈরী জিনিস রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানা গেছে। জেলার এই প্রতিযোগিতায় জয়ীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে। জানা গিয়েছে, গত বছর পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৬ জন শিল্পী রাজ্যস্তরের প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিলেন। এদিনের এ প্রতিযোগিতা ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদনীপুর জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার শুভেন্দু কুমার বিশ্বাস প্রমুখ।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago