Midnapore

Midnapore: সুন্দরী শালবনীতে ‘কুৎসিত’ ঘটনা! বিকারগ্রস্ত যুবকের কাণ্ডে ছি ছি করছেন জেলাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শান্তি আর সৌন্দর্যের দেশ শালবনী। মাও-প্রভাবিত সময়ে বাইরের দুষ্কৃতীদের তাণ্ডবে শালবনীও অশান্ত হয়ে উঠেছিল ঠিকই, তবে শান্তিপ্রিয় শালবনীবাসী ‘অশান্তি’ বড় একটা পছন্দ করেন না! সেই শালবনী থানা এলাকাতেই তিন বছরের শিশুকন্যাকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার রাতে সাময়িকভাবে উত্তেজনা ছড়াল। শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ।

মেদিনীপুর জেলা আদালত (ফাইল ছবি):

বিজ্ঞাপন (Advertisement):

শুক্রবার তাকে তোলা হয় মেদিনীপুর আদালতের পকসো কোর্টে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। পকসো কোর্টের বিচারক আশুতোষ সরকার ধৃতের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, বৃস্পতিবার সন্ধ্যা নাগাদ তিন বছরের শিশুকন্যাকে পাড়ার সম্পর্কের এক কাকু কোলে করে বাড়ির পাশের গোয়ালঘরে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুকন্যার কান্নার আওয়াজ শুনেই ছুটে যায় তার মা। হাতেনাতে ‘বিকৃত-কাম’ ওই যুবককে পাকড়াও করেন। ছুটে আসেন প্রতিবেশীরাও। খবর দেওয়া হয় শালবনী থানায়। দ্রুত শালবনী থানার পুলিশ পৌঁছে বছর বাইশের ওই যুবককে আটক করেন। এরপর, শিশুকন্যার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও, জেরায় নিজের অভিযোগ স্বীকার করেছে মানসিক বিকারগ্রস্ত ওই যুবক। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago