Recent

Midnapore: কয়েক ঘণ্টা আগেই সন্ধান চেয়ে পোস্ট হয়েছিল ফেসবুকে, রবিবার সাত সকালে সুদেষ্ণা নিজেই ভেসে উঠলো বাড়ির পাশের পুকুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: শুক্রবার মধ্যরাত থেকেই নিখোঁজ ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বুড়িশোল গ্রামের গৃহবধূ সুদেষ্ণা পাল। শনিবার ভোরের দিকে বুঝতে পারেন স্বামী ও পরিজনেরা! তখন থেকেই (ভোর ৪টা নাগাদ) চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়। খুঁজতে খুঁজতেই বাড়ির পাশের পুকুরের ঘাটে একটি টর্চ জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপরই, খবর দেওয়া হয় জেলেদের। জানানো হয় শালবনী থানাতেও। দুপুর নাগাদ পুকুরে জাল ফেলা হয়। গ্রামে আসেন শালবনী থানার পুলিশ আধিকারিকরাও। তবে, কিছুই পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যার পর সন্ধান চেয়ে পোস্ট করা হয়েছিল ফেসবুকেও (Facebook)। এরপর, রবিবার সাত সকালেই পুকুরের জলে ভেসে ওঠে সুদেষ্ণার দেহ! খবর দেওয়া হয় শালবনী থানাতে। পুলিশ এসে পুকুর থেকে বছর ১৮’র গৃহবধূর নিথর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

সুদেষ্ণা পাল:

প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুয়েক আগে প্রত্যন্ত বুড়িশোল গ্রামের অবস্থাপন্ন পরিবারে বিয়ে হয় সুদেষ্ণার। যদিও তখন তাঁর বিয়ের বয়স-ই হয়নি বলে পরিবার সূত্রে খবর। মাত্র ১৬-১৭ বছর বয়সে তাঁর বিয়ে হয় বুড়িশোল গ্রামের ব্যবসায়ী নিকুঞ্জ পালের বছর ৩০ এর ছেলে রাজেশ্বর পালের। দু’জনের একটি ফুটফুটে কন্যা সন্তানও আছে। বয়স মাত্র ১০ মাস। এই পরিস্থিতিতে, স্বামী ও সন্তানকে বিছানায় রেখে, মধ্যরাতে (রাত্রি ১২টা-সাড়ে ১২ টা নাগাদ) একা কেন পুকুরে গিয়েছিলেন সুদেষ্ণা সেই প্রশ্ন উঠছে! স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের তা বুঝতে বুঝতে কেনই বা ভোর চারটা হয়ে গেল, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে অনেকের মনে। মৃত্যু রহস্যের সঠিক তদন্তের দাবি করেছে উভয় পরিবারই। আত্মহত্যা, নাকি পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু, না খুন? এই রহস্যের উন্মোচন করুক পুলিশ, চাইছেন এলাকাবাসীও। রবিবার সন্ধ্যা অবধি লিখিত অভিযোগ দায়ের করা হয়নি সুদেষ্ণার বাপের বাড়ির পক্ষ থেকে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তাঁরা। পুলিশও তাই। রাজেশ্বরের জেঠু অর্থাৎ সুদেষ্ণার জেঠতুতো শ্বশুর বিশ্বনাথ পাল জানিয়েছেন, “খুব ভালো ও মিশুকে মেয়ে ছিল। একটু অভিমানি মনের ছিল ঠিকই; কিন্তু কারুর সঙ্গে কোনো সমস্যা ছিলোনা। বাড়িতে কিছু ঘটেওনি। আমরাও বুঝতে পারছি না, কোথা থেকে কি হয়ে গেল! পুলিশ সঠিকভাবে তদন্ত করে বের করুক, এটাই চাইছি।”

পুকুর থেকে উদ্ধার হল দেহ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago