Recent

Paschim Medinipur: সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু করল সরকার! পশ্চিম মেদিনীপুরে ৩০টি স্থায়ী কেন্দ্র ছাড়াও বিশেষ দায়িত্ব সঙ্ঘের মহিলাদের, সুযোগ লক্ষ্মীলাভেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: আজ, বুধবার (১ নভেম্বর) থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। প্রতিশ্রুতি মতোই সরাসরি চাষিদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রতিটি জেলায়। পশ্চিম মেদিনীপুরে ৩০টি স্থায়ী কেন্দ্র থেকে ধান কেনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। এছাড়াও চারটি থাকছে ভ্রাম্যমান সিপিসি। এছাড়াও, বাড়ি বাড়ি গিয়ে ধান কেনার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত জেলার ৮৬-টি সঙ্ঘকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধান কেনার জন্য সঙ্ঘের মহিলাদের কুইন্টাল প্রতি ৩১ টাকা ২৫ পয়সা করে কমিশন দেওয়া হবে বলে জানা গেছে। এর ফলে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যেমন লক্ষ্মীলাভের সুযোগ থাকছে, ঠিক তেমনই কৃষকরাও সহজেই সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন।

সহায়ক মূল্যে ধান কিনবে সরকার (প্রতীকী ছবি):

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত মরশুমে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ৩ লক্ষ ১৩ হাজার মেট্রিক টন। সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পর এবছর তা বাড়িয়ে ৪ লক্ষ ৭ হাজার মেট্রিক টন করা হয়েছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরী বলেন, “এই মরশুমে কুইন্টাল পিছু ২১৮৩ টাকা দরে ধান কিনবে সরকার। ধান্য ক্রয় কেন্দ্র কিংবা মোবাইল সিপিসিতে ধান বিক্রি করলে উৎসাহ ভাতা বাবদ আরও ২০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ কুইন্টাল পিছু ২ হাজার ২০৩ টাকা দরে ধান কিনবে সরকার।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এতদিন চাষিরা সিপিসিতে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারতেন। কিন্তু, এবছরই প্রথম উৎপাদনের নিরিখে ও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন চাষিরা।

অন্যদিকে, সরকারি ধান ক্রয় কেন্দ্রে ‘ভুয়ো’ চাষিদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার খাদ্য নিয়ামক অরবিন্দ সরকার বলেন, “চাষিকে সশরীরে উপস্থিত হতে হবে। চাষি নিজে ই-পপ মেশিনে আঙুলের ছাপ দিলে তবেই ধান বিক্রি করতে পারবেন। তাঁর জায়গায় অন্য কেউ এলে হবে না। তাছাড়া, কেউ অতিরিক্ত ধান বিক্রি করছেন কি না, তা নিশ্চিত করতে জমির পরিমাণও খতিয়ে দেখা হবে। চাষির নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।” কিন্তু, চাষিদের অনেকক্ষেত্রে মেশিনে আঙুলের ছাপ দেওয়ার খেতে সমস্যা দেখা যায়। এই বিষয়ে জেলার খাদ্য নিয়ামক বলেন, “এক্ষেত্রে আঙুলের ছাপ না পাওয়া গেলে চোখের মনি স্ক্যান করার যন্ত্র থাকছে। সমস্যা হওয়ার কথা নয়।” বিভিন্ন মহলের দাবি, এবছর তো এখনও সেভাবে ধান কাটা শুরুই হয়নি; তাহলে ধান কেনার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? দপ্তরের কর্তাদের দাবি, ধান বিক্রির আগে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। চাষিরা এখন থেকেই যাতে সেই কাজ এগিয়ে রাখতে পারেন, তাই ১ নভেম্বর থেকেই ধান কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago