Recent

West Midnapore: যমজ কন্যা সন্তান জন্ম দেওয়াই অপরাধ! ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের বধূকে, অধিকার চাইতে এসেও ঠাঁয় হলনা গৃহলক্ষ্মীর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: চার দিন পরই মহালয়া। সূচনা হবে দেবীপক্ষের। আর, তার আগেই গৃহলক্ষ্মীর প্রতি চরম মানসিক নির্যাতনের ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুরে! যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বাড়ির বউ-কে। তারপর আর ফেরানো হয়নি! ফিরতে চাইলে প্রতিবারই জুটেছে শারীরিক আর মানসিক নির্যাতন। অবশেষে, বুধবার ফের শ্বশুরবাড়িতে ফিরতে চেয়ে, দুই কন্যা-কে সঙ্গে নিয়ে বাড়ির দরজার সামনে ধর্নায় বসলেন গৃহবধূ। এ যেন দুর্গা পূজা’র লক্ষ্মী-সরস্বতী’কে সঙ্গে নিয়ে সাক্ষাৎ মা দুর্গা! তবে, তাতে পাষণ্ড শ্বশুরবাড়ির কিবা এসে যায়! তাই, ঢুকতে দেওয়া হয়নি মৌমিতা-কে! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বেলিয়াঘাটা গ্রামের। ঘটনা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়! পৌঁছেছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা।

দুই কন্যাকে নিয়ে মৌমিতা :

জানা যায়, দাসপুরের বেলিয়াঘাটা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ ঘোড়ইয়ের সাথে বিয়ে হয় দাসপুরের রানিচকের বাসিন্দা স্বদেশ ঘোড়ইয়ের মেয়ে মৌমিতা ঘোড়ইয়ের। জানা যায়, বছর কয়েক আগে, মৌমিতা যমজ কন্যা সন্তানের জন্ম দেন। তারপর থেকেই সংসারে লেগে থাকত চরম অশান্তি। কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মৌমিতাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী সহ বাপের বাড়ির লোকেরা। তবে, মেয়ে দু’টোর মুখ চেয়ে, শত অপমান বুকে নিয়েও মৌমিতা শ্বশুরবাড়িতে আসতেন মাঝেমধ্যে। কিন্তু, স্বামী সহ তাঁর শাশুড়ি ও শশুর তাঁকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিত বলে অভিযোগ। আজ, বুধবার ফের তাই দুই মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির সামনে অধিকারের দাবিতে ধর্নায় বসেন গৃহবধূ। তবে, এখনও অবধি তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশ-প্রশাসনের তরফে সমাধান বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। এদিকে, বিদ্যাসাগরের মেদিনীপুরে এই ধরনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র!

মৌমিতার কাতর আবেদন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago