Communication

Train Cancelled: প্যাসেঞ্জার এক্সপ্রেস সহ খড়্গপুর-টাটানগর লাইনে আজ-ও ট্রেন বাতিল, চরম সমস্যায় সড়কপথের যাত্রীরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ সেপ্টেম্বর: ৩০ ঘন্টা অতিক্রান্ত।‌ আন্দোলনে অনড় কুড়মি সমাজ। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে চলছে আন্দোলন। কুড়মি-মাহাতোদের এস.টি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা ও সারনা ধর্মের সরকারি কোড চালু করা- মূলত এই তিন দাবিতে ছোটনাগপুর কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন এই অবরোধ আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে, মঙ্গলবার রাতভর আন্দোলন চলার পর বুধবার সকাল থেকেও খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে চলছে রেল অবরোধ-আন্দোলন চলছে ‘রেল টেকা’ (রেল অবরোধ) এবং ‘ডহর ছেঁকা’ (৬ নং জাতীয় সড়ক অবরোধ)। ফলে প্রায় ১০ জোড়া ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সড়কপথেও চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী। খেমাশুলিতে আন্দোলন চললেও, তার রেশ এসে পড়েছে খড়্গপুরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গীর মোড় থেকে শুরু করে একেবারে ডেবরা অবধি! মঙ্গলবার খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) আন্দোলনকারী নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও তাঁরা রুদ্ধদ্বার বৈঠকে বসতে চাননি! তাঁদের দাবি, প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করতে হবে। তাই, এখনও অবধি কোনো সমাধান সূত্র বেরোয়নি বলেই জানা গেছে।

কথা বলছেন SDPO:

এদিকে, হাওড়া বা সাঁতরাগাছি থেকে ভায়া খড়্গপুর-ঝাড়গ্রাম-টাটানগর বা হাওড়া-পুরুলিয়া বা পুরুলিয়া-ঝাড়গ্রাম লাইনে চলা আপ ও ডাউনের প্রায় সমস্ত ট্রেন হয় বাতিল করা হয়েছে কিংবা যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য ট্রেনগুলোর মধ্যে আছে, হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস (বাতিল); হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস (বাতিল); পুরুলিয়া ঝাড়গ্রাম প্যাসেঞ্জার (বাতিল); ধানবাদ ঝাড়গ্রাম এক্সপ্রেস (বাতিল); বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (বাতিল); পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস (যাত্রাপথ সংক্ষিপ্ত/আদ্রা থেকে); আসানসোল টাটা (যাত্রাপথ সংক্ষিপ্ত/আদ্রা থেকে) প্রভৃতি। সবমিলিয়ে রেলপথ ও সড়কপথের যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন। এদিকে, দাবি আদায়ে অনড় কুড়মি সমাজ-ও। রাজ্য সরকার তাদের দাবিকে সমর্থন করলেও, এই ‘অবরোধ-আন্দোলন’ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে এখনও অবধি কোনো বার্তা আসেনি বলেই সূত্রের খবর।

অবরোধে উত্তাল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago