Recent

Kharagpur: পুলিশের তাড়া খেয়ে নর্দমায় বন্দুক ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা! একজনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল:সাত সকালে বন্দুক উদ্ধার করলো খড়্গপুর টাউন থানা। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পাঁচপীর ময়দান এলাকায় একটি বাড়ির বাইরে নর্দমা থেকে একনলা একটি বন্দুক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে টাউন থানার পুলিশ।

উদ্ধার হওয়া বন্দুক :

স্থানীয়দের দাবি, বুধবার রাতে কিছু দুষ্কৃতী স্থানীয় মাঠে জড়ো হয়েছিল। তাদেরকে তাড়া করে পুলিশ। পালাতে গিয়েই হয়তো বন্দুক ফেলে দিয়ে গেছে! আজ সকালে এলাকার মানুষজন যখন ফুল তুলতে যায়, তখনই বন্দুকটিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশকে খবর দিলে, পুলিশ পৌঁছে একনলা বন্দুকটি উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago