Health

World Health Day: স্বাস্থ্যই সম্পদ! সচেতনতার পাঠ দিতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের পথে-প্রান্তরে পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল:স্বাস্থ্যই সম্পদ (Health is Wealth)। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ (World Health Day)-এর দিনে (৭ এপ্রিল) স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে, পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। বৃহস্পতিবার চন্দ্রকোনার পথেঘাটে, পাড়ায় পাড়ায় পৌঁছে যান, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। সকালে প্ল্যাকার্ড হাতে চন্দ্রকোনায় সচেতনতামূলক মিছিল র‍্যালি করেন পড়ুয়ারা। এরপরই, চন্দ্রকোনার পিছিয়ে পড়া গ্রাম ভেলাইবনি সহ একাধিক প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন তাঁরা। তাঁদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল (Chandrakona Rural Hospital) এর স্বাস্থ্যকর্মীরা।

পথে পড়ুয়ারা :

সুস্থ সবল স্বাস্থ্য পেতে ঠিক কী করা উচিত, সেই বিষয়টি একদিকে যেমন দিন আনা দিন খাওয়া মানুষদের সামনে তুলে ধরা হয়; ঠিক তেমনই, গ্রামে পাওয়া যায় এরকম সাধারণ খাবার-দাবারের মধ্যেই যে পুষ্টিগুণ লুকিয়ে আছে, সেই পাঠও দিলেন পড়ুয়ারা। কোন খাবার কোন পদ্ধতিতে তৈরি করলে তার পুষ্টিগুণ সঠিকভাবে থাকবে, তাও জানালেন পড়ুয়ারা এবং তাঁদের সঙ্গে থাকা স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে, মাদক সেবন কিংবা ধূমপানে শরীরের কী ক্ষতি হয়, সেই বিষয়টিও তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় বেশ কিছু সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা হয় গ্রামবাসীদের। পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, বিশ্ব স্বাস্থ্য দিবসের এই বিশেষ কর্মসূচিতে যোগ দেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের কর্মীরাও। পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষও।

গ্রামের বাড়িতে বাড়িতে পড়ুয়ারা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago