Recent

জল কমলেও “দুর্ভোগ” কমেনি বানভাসি ঘাটালে, বাড়ছে রোগ-জ্বালা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: জল কমেছে অনেকটাই। মাঝেমধ্যে বৃষ্টি হলেও, আপাতভাবে রোদ ঝলমলে আবহাওয়া। তা সত্ত্বেও, বানভাসি ঘাটালের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি এখনও! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের ১১ টি ওয়ার্ড এখনও জলমগ্ন। ফলে টানা জলবন্দি অবস্থায় পড়ে প্রবল দুর্ভোগের মধ্যে এলাকাবাসী। সঙ্গে বাড়ছে রোগ-জ্বালার প্রকোপ। চামড়ার রোগ থেকে জ্বর-সর্দি, ডায়ারিয়া সবকিছুই হচ্ছে! দুয়ারে পৌঁছনোর চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মী’রা। ওষুধ নেওয়ার প্রবল হুড়োহুড়ি! এর মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। এসব নিয়েই আছে ঘাটাল।

জল কমলেও “দুর্ভোগ” কমেনি বানভাসি ঘাটালে, বাড়ছে রোগ-জ্বালা :

উল্লেখ্য যে, ঘাটাল ব্লকের মনসুকা ১, মনসুকা ২, আজবনগর, দেওয়ানচক ১, দেওয়ানচক ২, মোহনপুর, বীরসিংহ, সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এবং দাসপুরের নাড়াজোল, রাজনগর গ্রাম পঞ্চায়েত সহ মোট ১০ টি জলবন্দি এলাকার পরিস্থিতি নিতান্তই খারাপ। পাশাপাশি, ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১১ টি ওয়ার্ড এখনও জলমগ্ন। তবে, জল ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে দাবি প্রশাসনের। যদিও এখনও ঘাটালে খাদ্য ও পানীয় জলের সংকট আছে। চলছে ত্রাণ শিবির। এনডিআরএফ-কে দিয়ে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়। দুয়ারে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। তবে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও ৪-৫ দিন লাগবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago