দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ আগস্ট: সরানো হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council for Higher Secondary Education) সভাপতি মহুয়া দাস-কে। তাঁর জায়গায় নতুন সভাপতি হতে চলেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। তাঁর কাছে চিঠি পৌঁছেছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য যে, চলতি বছরে করোনা পরিস্থিতির কারণে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ হওয়ায়, এ বছর কোনও মেধাতালিকা ছিল না। তবে, সর্বোচ্চ নম্বর জানায় সংসদ। আর তা বলতে গিয়েই সভাপতি মহুয়া দাস বলেছিলেন, “সর্বোচ্চ নম্বর ৪৯৯। পরিসংখ্যান যতটা দেখেছি, তাতে এই নম্বর একজনই পেয়েছে। মুর্শিদাবাদের এক মুসলিম কন্যা।” আর, এই “ধর্মীয় পরিচয়” উল্লেখ করাতেই কার্যত তোলপাড় শুরু হয় রাজ্যে। পরবর্তী সময়ে মহুয়া দাস তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। বলেন, “আমি আবেগের বশে বলে ফেলেছি!” এছাড়াও উচ্চ মাধ্যমিকের ফলবিভ্রাট নিয়ে তীব্র অশান্তি হয়েছে রাজ্যে। জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। রিভিউতে বহু পড়ুয়ার নম্বর বেড়েছে। যার জেরে প্রশ্ন উঠেছিল সংসদের ভূমিকা নিয়ে। চাপ বেড়েছিল মহুয়া দাসের উপর! সেই সব কারণেই এই অপসারণ বলে মনে করা হচ্ছে। তবে, রুটিন বদলি বলা হচ্ছে সংসদের তরফে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…