Recent

Midnapore: গুরুতর অসুস্থ মহিলা BJP কর্মীর চিকিৎসা নিয়ে গড়িমসির অভিযোগ, উত্তেজনা মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: জেলা শহর মেদিনীপুরের সিপাই বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে ফেরার পথে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন জেলা বিজেপি’র এক মহিলা কর্মী। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান সঙ্গে থাকা নেতাকর্মীরা। কিন্তু, প্রায় আধঘন্টার বেশি সময় ধরে মহিলার কোনো চিকিৎসাই শুরু করা হয়না বলে অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। এমনকি কোনো সিনিয়র চিকিৎসক সেই সময় হাসপাতালের ফিমেল ওয়ার্ডে ছিলেন না বলেও অভিযোগ। এরপরই, ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো শুরু করেন তাঁরা। তারপরই তড়িঘড়ি এক সিনিয়র চিকিৎসক ছুটে আসেন বলে জানা যায় এবং ওই মহিলা কর্মীকে আইসিসিইউ (ICCU)-তে নিয়ে যাওয়া বলে জানা গেছে দলীয় সূত্রে। বুধবার রাত্রি সাড়ে আটটা-ন’ টা নাগাদ এই ঘটনাটি বলেও জানা গেছে।

মেদিনীপুর মেডিক্যালে:

জানা যায়, বুধবার রাতে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায় হঠাৎই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান বিজেপির এক মহিলা কর্মী। তড়িঘড়ি তাঁকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করেন অন্যান্য BJP কর্মী সমর্থকরা। অভিযোগ, ওয়ার্ডে কোনও সিনিয়র চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকেন গুরুতর অসুস্থ বছর ৩৫-এর ওই মহিলা কর্মী। এনিয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, অসুস্থ ওই মহিলার সময় মতো চিকিৎসা শুরু না হওয়ায় অবস্থা আরও আশঙ্কাজনক হয়। এরপরই, তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ সিনিয়ার চিকিৎসককে কল করলে রাত্রি ৯টা ১০ মিনিট নাগাদ চিকিৎসক এসে মহিলাকে নতুন বিল্ডিংয়ের ফিমেল মেডিসিন ওয়ার্ড থেকে ICU তে স্থানান্তরিত করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই মহিলা ICU-তেই চিকিৎসাধীন আছেন।

আইসিইউ-তে দেওয়া হল অবশেষে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago