Recent

Midnapore: জলবায়ু-সঙ্কট মানব স্বাস্থ্যের পক্ষে হুঁশিয়ারি স্বরূপ! জাতীয় স্তরের বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য মেদিনীপুরের শ্রীজিতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: নবম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় (9th National Inter-University Debate 2024-’25) সাফল্য জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন প্রতিযোগীর মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শ্রীজিতা ঘোষ জাতীয় স্তরের এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন। শ্রীজিতা মেদিনীপুর কলেজের ইংরেজি বিষয়ের (অনার্সের) প্রথম বর্ষের ছাত্রী। প্রত্যন্ত জঙ্গলমহলের এই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও শ্রীজিতা এই সাফল্য পেয়েছে। বৃহস্পতিবার তাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে শ্রীজিতা-কে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সুশান্তকুমার চক্রবর্তী, নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, গত ১ মার্চ নিউ দিল্লিতে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্ট’- উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে দু’জন করে প্রতিনিধি পাঠানো হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইন্টার কলেজ বিতর্ক প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী শ্রীজিতা ঘোষ ও শ্রীতমা মাহাত (চন্দ্রকোনারোডের গৌরব গুইন মেমোরিয়াল কলেজের ছাত্রী) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ‘জলবায়ু-সঙ্কট মানব স্বাস্থ্যের পক্ষে হুঁশিয়ারি স্বরূপ’ (The Climate Crisis is Posting a Threat to Human Health) শীর্ষক বিষয়ের উপর এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ছাত্রী শ্রীজিতা তৃতীয় স্থান অধিকার করেন। বৃহস্পতিবার উপাচার্য সুশান্তকুমার চক্রবর্তী বলেন, “ওঁর সাফল্যে আমরা গর্বিত। এই সাফল্য অন্যান্য ছাত্রছাত্রীদেরও উৎসাহিত করবে।” শ্রীজিতা বলেন, “আমি চেষ্টা করেছিলাম। এত বড় প্রতিযোগিতায় সাফল্য আসায় খুশি। বিশ্ববিদ্যালয়, কলেজ ও পরিবারের সদস্যরা পাশে থাকায় সম্ভব হল।”

দিল্লিতে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago