Recent

Midnapore: পুরী থেকে ফিরছিল টুরিস্ট বাস, হঠাৎই জাতীয় সড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা! ভোররাতে হুলুস্থূল কাণ্ড পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: পুরী থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সুবিশাল এক টুরিস্ট বাস। ১৬ নম্বর জাতীয় সড়ক ফিরছিল বাসটি। হঠাৎই ভোর তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায় একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা মারে বাসটি। প্রবল ঝাঁকুনিতে সব যেন তালগোল পাকিয়ে যায় ঘুমের মধ্যে থাকা যাত্রীদের! বাসে ছিলেন শিশু, মহিলা সহ ৭৬ জন। তৎপরতার সাথে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। আহত হন ২০ জন। তাঁদের মকরামপুর গ্রামীণ হাসপাতাল এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আঘাত বেশি থাকায় ৯ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, ২ জনের আঘাত বেশ গুরুতর। বাকি ৭ জন স্থিতিশীল।

১৬ নম্বর জাতীয় সড়কে:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, পুরী থেকে একটি টুরিস্ট বাস ৭৬ জন যাত্রী নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তাঁদের গন্তব্যস্থল ছিল পাণ্ডবেশ্বর। গত ২৭ ফেব্রুয়ারি তাঁরা পুরী গিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যে। ফিরছিলেন অনেক সুখস্মৃতি নিয়ে। যাত্রীরা সকলেই প্রায় ঘুমিয়ে গিয়েছিলেন। হঠাৎই এই দুর্ঘটনা! তবে, তৎপরতার সাথে তাঁদের উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ। সহযোগিতা করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বাসে ছিলেন বিজয় রুইদাস নামে এক যুবক। তিনি জানান, “আমরা সকলেই ঘুমিয়ে গিয়েছিলাম। কিভাবে দুর্ঘটনা ঘটেছে বুঝতে পারছি না!” তিনি এও বলেন, বাসটিতে থাকা অধিকাংশ পর্যটকদের বাড়ি বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বা চালকের চোখেও ঘুম লেগে যাওয়ার ফলে চলন্ত ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে বাসটি! আর তাতেই এই দুর্ঘটনা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago