Recent

Paschim Medinipur: নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে! পরিবারের অভিযোগ ‘খুন’; পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার হল! আর, যুবকের এই মৃতদেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ ‘খুন’ করা হয়েছে। ঘটনায় চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া গ্রামে। পুলিশ পৌঁছলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। সঠিক তদন্তের দাবি তোলা হয়। ইতিমধ্যে, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হল মৃতদেহ:

জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বওড়া গ্রামের বাসিন্দা, বছর ৩৫ এর শান্ত রায়। পরিবারের দাবি, ধান কাটা হারভেস্টার মেশিনে কর্মরত ছিল শান্ত। শুক্রবারও ওই কাজে বেরিয়েছিল। আর বাড়ি ফেরেনি! শনিবার গ্রামের একটি ফাঁকা জায়গাতে শান্ত’র ব্যাগ, জুতো ও গামছা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিন্তু, খোঁজ মেলেনি তাঁর। শান্তর মোবাইলে ফোন করলে, রিং হয়ে যায়, তবে ফোন ধরেননি কেউ! দীর্ঘ খোঁজাখুঁজির পরও না মেলায়, পুরো বিষয়টি ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে জানানো হয়। অবশেষে, রবিবার গ্রামের একটি পুকুর থেকে শান্তের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা!

এলাকায় চাঞ্চল্য:

এদিকে, এক প্রতিবেশীর দাবি, “শনিবার ওই পুকুরে ঝপাং করে একটা শব্দ হয়েছিল! আমার তাই সারারাত জেগে ছিলাম। সকালেই দেহ উদ্ধার হয়।” শান্ত’র দাদা প্রশান্তের অভিযোগ, “আমরা বুঝতেই পারছিলাম ওকে খুন করা হয়েছে। সেজন্যই এক জায়গায় জুতো, গামছা পাওয়া গেছে। মোবাইল বাজলেও ফোন ধরেনি! সঠিক তদন্ত করুক পুলিশ।” পরিবার ও এলাকাবাসীর সন্দেহের তীর, গ্রামেরই কয়েকজনের দিকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, দ্রুত রহস্য উদ্ধার করা সম্ভব হবে।

গ্রামের দখল নিয়েছে পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago