Recent

গত ৩ দিন ধরে মেদিনীপুরের ঘরে ঘরে অঘোষিত ‘অরন্ধন’! ক্ষুব্ধ গৃহকর্তারা দায়ী করছেন ‘দিদি’কেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ আগস্ট: শুধু মেদিনীপুর কেন, বাঙালির ঘরে ঘরে যেন টানা ৩ দিন ধরে ‘অরন্ধন’ চলছে! সেই সোমবার (১৬ আগস্ট) থেকে শুরু হয়েছে, আজ অবধি চলছে। আরও ক’দিন চলবে কে জানে! রীতিমতো ক্ষুব্ধ গৃহকর্তারা। হয় নিজেদের’কে রান্না করে খেতে হচ্ছে। নাহলে মুড়ি খেয়েই দিন কাটছে। একটু আধুনিক গৃহকর্তাদের অবশ্য জোমেটো-সুইগিই ভরসা। ঘর ছেড়ে যাওয়ারও উপায় নেই! ঘরে বাচ্চা কাচ্চা আছে। এই ক’দিন তো ঘরকন্না’র কাজ তাদেরকেই করতে হচ্ছে। আর, এসবের জন্য রাগে ফুঁসছেন গৃহকর্তারা। তাঁরা সব দোষ চাপাচ্ছেন ‘দিদি’র উপর। দিদি মানে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না তিনি “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্প আনতেন, না ঘরের গৃহলক্ষ্মীরা সেই কাকভোর (কোথাও কোথাও রাত থেকে) থেকে “দুয়ারে সরকার” এর ক্যাম্পে লাইন দিতেন!

লাইন দিতে হচ্ছে কয়েক কিলোমিটার জুড়ে :

ভিড়ে ঠাসা :

মেদিনীপুর থেকে মালদা, কুচবিহার থেকে কাঁথি, খাকুড়দা থেকে খড়্গপুর সর্বত্র এক চিত্র। পায়ে পিষ্ট হয়ে আহত হচ্ছেন অনেকেই! অনেকে ভিড়ের চাপেও অসুস্থ হচ্ছেন। সঙ্গে করোনাসুরের ভয় তো থাকছেই, কারণ ২৫ থেকে ৪৪ এর মহিলাদের অনেকেরই ২ টি (অনেকের আবার ১ টিও) ভ্যাকসিন হয়নি! ভিড় স্বাস্থ্যসাথীর ক্যাম্পেও। স্বাস্থ্যসাথী ছাড়া লক্ষ্মীর ভান্ডার হবেনা! সব দিক বিবেচনা করে কাউন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায়। মঙ্গলবার পর্যন্ত মেদিনীপুরে প্রায় ১ লক্ষ লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা পড়ে গেছে বলে সূত্রের খবর। অন্যান্য সমস্ত প্রকল্প মিলিয়ে মোট ফর্ম দেড় লক্ষের কাছাকাছি!

সাহায্য করতে এগিয়ে এলেন বিধাননগরের (মেদিনীপুর পৌরসভার) বিদায়ী কাউন্সিলর মৌ রায় :

ভিড়ের চাপে করোনা’ও নাকি ভয় পাচ্ছে !

যুদ্ধ জয় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago