Recent

Anubrata: রোগের নাম সিবিআই! এমার্জেন্সি নয় সোজা উডবার্ণে অনুব্রত, পেলেন না সাড়ে ১২ নম্বর ওয়ার্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ এপ্রিল: এই রোগের নাম ‘সিবিআই’ (CBI) বলারই পক্ষপাতী রাজনৈতিক মহল। যদিও, এসএসকেএম (SSKM) এর সরকারি ডাক্তাররা প্রাথমিক মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, গুরুতর না হলেও, অনুব্রতর শ্বাসকষ্ট আছে! আছে ডায়াবেটিস এবং সিওপিডি’র মতো সমস্যাও। তবে, এসবের কোনো রোগটাই অনুব্রত’র ক্ষেত্রে নতুন নয়, হঠাৎ করেও নয়! মূল রোগটা নিঃসন্দেহে সিবিআই আতঙ্ক। নাহলে তো অনুব্রত এমার্জেন্সি (Emergency)-ওয়ার্ডে ভর্তি হতেন, ভিআইপি উডবার্ণ ওয়ার্ডে কেন? দুপুর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজধানী আর রাজ্য রাজনীতির অলিন্দে। যদিও, একপ্রকার জোর করে অনুব্রত উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হয়ে গেছেন এবং সিবিআই-কে চিঠি লিখে জানিয়েছেন, হাজিরার জন্য তাঁকে যেন চার সপ্তাহ সময় দেওয়া হয়! সেই অনুরোধ করেছেন তিনি। তবে সিবিআই চাইলে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। তিনি তদন্তে সহযোগিতা করবেন।

অনুব্রত মণ্ডল: (ছবি- সংগৃহীত)

Advertisement :

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালে কালো এক্সইউভি গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত। তারপর তাঁকে রীতিমতো পাঁজাকোলা করে  উডবার্ন ওয়ার্ডে ঢোকানো হয়।  চিকিৎসকদের কাছে রীতিমতো বায়না জুড়ে বসেন অনুব্রত মণ্ডল! তিনি দাবি জানাতে থাকেন, তাঁকে সাড়ে ১২ নম্বর কেবিনেই থাকতে দিতে হবে। যদি তা না সম্ভব হয়, তাঁকে আইসিইউতেই রাখা হোক। অক্সিজেন চালু করে দেওয়া হোক। কিন্তু, যখন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তাহলে কিভাবে বাইরে থেকে অক্সিজেন দেবেন চিকিৎসকরা? সেই ভাবনাচিন্তাই তখন করছেন চিকিৎসকরা! এরপর, অবশ্য বাধ্য হয়েই তাঁকে ভর্তি নেয় উডবার্ণ ওয়ার্ড। বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী’র মতো ভিভিআইপি-দের জন্য নির্ধারিত সাড়ে ১২ নম্বর ওয়ার্ড পাননি দিদির প্রিয় কেষ্ট!

রোগের নাম সিবিআই!

Advertisement :

Advertisement :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago