Recent

“শিক্ষা ও শিক্ষক স্বার্থে কাজ করব”, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি হয়েই বার্তা অনিমেষ দে-র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নতুন সভাপতি হলেন- অনিমেষ দে। তিনি বেলদা চক্রের বীরবরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন অনিমেষ। প্রসঙ্গত, সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী সম্প্রতি ওই পদ থেকে পদত্যাগ করেছিলেন। যদিও, পদত্যাগের বিষয়টি-কে ‘স্বাভাবিক’ আখ্যা দিয়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব এবং শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব। মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছিলেন, “অর্ঘ্য বাবু দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন। কিন্তু, উনি প্রাক্তন শিক্ষক ছিলেন। তাই পদত্যাগ করেছিলেন।” একজন তরুণ ও বর্তমান শিক্ষক হিসেবে অনিমেষ খুব ভালো কাজ করবেন বলেও তিনি আশাবাদী!

অনিমেষ দে-কে শুভেচ্ছা জানালেন শ্যামপদ পাত্র :

উল্লেখ্য যে, শনিবার সংগঠনের রাজ্য নেতৃত্বের নির্দেশ আসার পরই অনিমেষের হাতে জেলা সভাপতি’র নিয়োগপত্র তুলে দেন সংগঠনের রাজ্য উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান প্রাক্তন শিক্ষক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। শুভেচ্ছা জানিয়ে শ্যামপদ বাবু বলেছেন, “আমাদের বিশ্বাস, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’র আশীর্বাদ নিয়ে জেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষার স্বার্থে অনিমেষ নিরলস ভাবে কাজ করে যাবে। এরকম একজন তরুণ ও তরতাজা শিক্ষক-কে জেলা সংগঠনের সভাপতি হিসেবে পেয়ে জেলার সকল শিক্ষক-শিক্ষিকারাই খুশি হবেন বলেও আমাদের বিশ্বাস।” অন্যদিকে, এই দায়িত্ব পেয়ে অনিমেষ বললেন, “দায়িত্ব অনেক বেড়ে গেল। আশা করি, সংগঠনের সকল শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা এবং রাজ্য নেতৃত্বের পরামর্শ-কে পাথেয় করে এগিয়ে যেতে পারবো। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ সকলেই শিক্ষক সংগঠনের পাশে আছেন। তাছাড়া, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা ‌ও শিক্ষক-দের স্বার্থে শিক্ষক নিয়োগ, মাস পয়লায় বেতন, শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি, সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় বদলি এবং উৎসশ্রী’র মতো ঐতিহাসিক এক স্বচ্ছ ও ডিজিটাল বদলি ব্যবস্থা চালু করেছেন, তাতে শিক্ষক-শিক্ষিকারা আপ্লুত। শিক্ষার স্বার্থে আমরাও তাঁর আদর্শ ও পথ নির্দেশিকা মেনে কাজ করব।”

বরণ করে নিলেন সংগঠনের অন্যান্য শিক্ষক’রা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago