National

আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মমতা! কেন্দ্র বাতিল করল মুখ্যমন্ত্রীর রোম সফর, ‘রাজনীতি’ বলছে তৃণমূল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ সেপ্টেম্বর: অক্টোবরের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে যাওয়ার কথা থাকলেও বিদেশমন্ত্রকের অনুমতি না মেলায় বাতিল হতে চলেছে সেই সফর। প্রসঙ্গত, অক্টোবরের ৬ ও ৭ তারিখ রোমের একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্থা আয়োজিত বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সফরসূচি ঠিক করে অনুষ্ঠানে হাজির থাকবেন বলে কথা দিয়েছিলেন মমতা। ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। কিন্তু, বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন, তা ওই পদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পাশাপাশি, এই মর্মে শনিবার বিদেশমন্ত্রকের তরফে একটি চিঠিও এসে পৌঁছেছে নবান্নে।

মমতা বন্দ্যোপাধ্যায় : (ফাইল ও প্রতীকী ছবি)

উল্লেখ্য যে, যে সংগঠনটির তরফে মমতা সহ বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তার বয়স পঞ্চাশের উপর (বস্তুত, ৫৩ বছর)। সারা পৃথিবীর ৭০টি দেশে তাদের সদস্য রয়েছেন। সদস্যসংখ্যা ৫০ হাজারের বেশি। সমাজের বিভিন্ন পরিসরে সংস্থাটি কাজ করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ডাক পেয়েছেন এই অনুষ্ঠানে। সেই তালিকায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। তবে, কেন্দ্রের অনুমতি না মেলায় বাতিল হল এই সফরসূচি। এদিকে, এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের শাসকদলের নেতৃত্বরা। দলের নেতাদের একাংশের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের ঠিক পরে পরেই মমতা ইউরোপ সফরে গেলে তা ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠতো! বিশেষত, যখন সেই কর্মসূচিতে মমতার সঙ্গেই থাকবেন পৃথিবীর অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান। থাকার কথা ছিল কায়রোর গ্রেট ইমামেরও। তাই, মমতার সফর বাতিল আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত! মত, তৃণমূলের। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিকবার বাতিল হয়ে যায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফর। গত বছরই অক্সফোর্ডে ভাষণ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার কারণে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago