আহত যুবককে ভর্তি করা হল হাসপাতালে:
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: উদ্দেশ্য মহৎ। হরির নাম সংকীর্তন করে পুণ্যলাভ করা! তবে, পুণ্যার্জনের আগেই নতুন করে ‘পাপ কাজ’ করে বসল পশ্চিম মেদিনীপুরের একদল যুবক। সংকীর্তন উপলক্ষে বৈঠকে, রীতিমতো লোহার রড, লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বসল বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনদের উপর। আশঙ্কাজনক অবস্থায় এক যুবক ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন! বৃহস্পতিবার রাতের ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের কামাগেড়িয়া গ্রামের।
জানা গেছে, হরিনাম সংকীর্তনের প্রস্তুতি সভার মিটিং চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় গ্রামে। কয়েকজন উত্তেজিত যুবক রাজু পাতর নামে এক যুবককে রড দিয়ে মারে। অতর্কিত হামলায় রক্তাক্ত হয় রাজু। চোখের কাছে বেশ অনেকটা কেটে যায় এবং মাথায় আঘাত পায়। রাজুকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, সেখান থেকে রাজুকে ঘাটাল হাসপাতাল স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা নিমাই ধাড়া জানান, “বিষয়টি নিয়ে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।” এদিকে, ঘটনা ঘিরে উত্তেজনা আছে এলাকায়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…