ইডি হেফাজতে অপা :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ জুলাই: ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেপাজতে (ED Custody) থাকবেন ‘অপা’ অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার রাতে তাঁদের ১০ দিনের ইডি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন তাঁদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। অন্যদিকে, সোমবার রাতে ভুবনেশ্বরে এইমসে (Bhuneshwar AIIMS)-ই থাকবেন পার্থ। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন দুই জনেরই প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক বান্ধবীর খোঁজ পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায়ের। পাওয়া গেছে কোটি কোটি সম্পত্তির হদিস! কলকাতা থেকে বীরভূম (শান্তিনিকেতন), হুগলি (জাঙ্গিপাড়া) থেকে ঝাড়গ্রাম- নামে বেনামে একাধিক জমি, ঘরবাড়ি, ফ্ল্যাটের সন্ধান পাচ্ছে ইডি। ঝাড়গ্রামে ‘গুছাইত’ পদবীর এক বান্ধবী-ও এবার ইডি’র আতস কাঁচের তলায়! ৪৫ একর বা ২৯ বিঘা জমি তাঁর এবং তাঁর স্বামীর নামে আছে বলে সূত্রের খবর। তাই, পার্থ-কে হেফাজতে নিয়ে অর্পিতার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। আদালত ইডি’র আবেদন মেনে নিয়েছে সোমবার রাতে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…