Recent

Partha Chatterjee: মন্ত্রীত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ জুলাই:গ্রেফতারির ৬ দিনের মাথায় মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি দপ্তর থেকে সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য যে, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তারপরেও কেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়নি, তা নিয়ে শুধু বিরোধীরা নয় প্রশ্ন তুলছিলেন তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হল বৃহস্পতিবার দলীয় বৈঠকের শেষে।

অপসারিত পার্থ চট্টোপাধ্যায়:

মনে করা হচ্ছে, একপ্রকার চাপে পড়েই পার্থ চট্টোপাধ্যায় তড়িঘড়ি মন্ত্রীসভা থেকে অপসারণ করা হয়েছে। কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য’রা এই ইস্যুতে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন! মন্তব্য করছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাই, কিছুক্ষণ আগেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে অপসারণের কথা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পার্থকে সরিয়ে দিয়েছি। আপাতত দপ্তরগুলো আমার কাছেই থাকবে।” নতুন করে মন্ত্রীসভা সাজানোর বার্তাও দিয়েছেন তিনি। এদিকে, শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago