Investigation

Arpita: “আমি নির্দোষ, সব টাকা পার্থর!” ED’র জেরায় আরও এক ‘মহিলা’র কথা উল্লেখ করলেন অর্পিতা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন , কলকাতা, ২৮ জুলাই:”আমার বাড়িকে মিনি ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন উনি। ওঁর কর্মীরা এসে টাকা রেখে যেতেন। আমি নির্দোষ!” ইডি সূত্রে জানা গেছে, জেরায় এমনটাই জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, অর্পিতা এও জানিয়েছেন, তাঁর এবং আরও এক মহিলার বাড়ি মিনি ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকি, ওই টাকার বিষয়ে নাকি তাঁদের কিছু জানানোও হতোনা! এমনকি, যে ঘরে কার্যত ‘টাকার পাহাড়’ গড়ে তোলা হয়েছিল, সেই ঘরে নাকি অর্পিতা’র প্রবেশাধিকার-ও ছিলোনা! তবে, তা কতোটা বিশ্বাসযোগ্য তা নিয়ে তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা। কারণ, অর্পিতা’র দুটি বাড়ি থেকে শুধু ৫০ কোটি (টালিগঞ্জে ২২ কোটি ও বেলঘরিয়ায় ২৮ কোটি) নগদ টাকাই উদ্ধার হয়নি; কয়েক কেজি সোনাদানা, হীরে, জহরত, রূপোর কয়েন, বিদেশি মুদ্রা- প্রভৃতিও উদ্ধার হয়েছে। কাজেই, অর্পিতা’র এসবে ‘অধিকার’ ছিলোনা, তা যে পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, তাও উঠে আসছে তদন্তে। তবে, যে পরিমাণ দুর্নীতির আশঙ্কা করছেন তদন্তকারীরা, তাতে এই ৫০-৬০ কোটি টাকা যে কিছুই নয়, তাও নিশ্চিত ইডি আধিকারিকরা। তাই, আপাতত তল্লাশি অভিযান যে চলবে, তা একপ্রকার ধরে নিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।

ইডি’র সাফল্য :

তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন, শুধু-ই কি শিক্ষক ও অশিক্ষক নিয়োগ দুর্নীতি, নাকি আরও অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সাঙ্গপাঙ্গরা; তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও, শুধু শিক্ষক ও অশিক্ষক নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতির পরিমাণ কমপক্ষে ৫০০ কোটি টাকার, তা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আইনজীবীরা আগেই জানিয়েছেন। অনেকের মতেই আবার, ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাথমিক থেকে কলেজ, বদলি থেকে নিয়োগ- প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই টাকার অঙ্কটা ৫০০ কোটিও ছাড়িয়ে যাবে! এদিকে, জেরায় নাকি পার্থ চট্টোপাধ্যায় ইডি আধিকারিকদের শুধু এটুকুই জানিয়েছেন, “সর্বস্তর থেকেই সুপারিশ আসত।” এর মধ্যেই, দলের কাছে এখন ‘বোঝা’ হয়ে ওঠা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) বিকেলেই বড়সড় পদক্ষেপ নিতে চলছে তৃণমূল কংগ্রেস- এমনটাই জানা গেছে সূত্র মারফত। ইতিমধ্যে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন কুনাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য সহ দলের মুখপাত্ররা।

তাল তাল সোনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago