Recent

Midnapore: কালি পুজোয় কঠোরভাবে নিষিদ্ধ শব্দবাজি! পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ একদিনে ৪০ কেজি বাজি ও বারুদ বাজেয়াপ্ত করল, গ্রেপ্তার ২

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: নিষিদ্ধ শব্দবাজি বন্ধে কঠোর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। চলছে অভিযান। করা হচ্ছে গ্রেফতার। রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, “অবৈধ বাজি কারখানার সন্ধান‌ দিতে পারলেই পুরস্কৃত করা হবে!” এদিকে, রবিবার, একদিনে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার হল মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা ও ছেড়ুয়া থেকে। বাজেয়াপ্ত করা ছাড়াও, ২ জনকে গ্রেফতার করলো কোতোয়ালী থানা। শুধু, মেদিনীপুর শহর নয়, রবিবার থেকে জেলার সর্বত্র অভিযান শুরু করা হয়েছে। চলছে সতর্কতামূলক মাইকিংও। অবৈধ বাজি কেনাবেচা সহ সবদিক থেকে হুঁশিয়ারি দিয়ে মাইকিং করা হয়। এমন হলে, অভিযান চালিয়ে গ্রেপ্তার ও কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

উদ্ধার হওয়া বাজি:

অন্যদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর শহরের জনবহুল এলাকা কালেক্টরেট মোড়ে শব্দবাজিতে পরিবেশের কি কি ক্ষতি হয় সে বিষয়ে সচেতনতার উদ্যোগ নেয় জেলা পুলিশ। জনবহুল ওই রাস্তার মাথায়‌‌ রবিবার দুপুরে ছৌ নাচের মাধ্যমে শব্দবাজির কুফল বিষয়ে বোঝানো হয় মানুষকে। অপরদিকে, ছেড়ুয়া, আয়তা সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের অভিযান চালায় পুলিশ। অবৈধ বাজি তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হয়েছে সামগ্রী। রবিবার ভোররাতে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় দুটি টোটো করে বাজি ভর্তি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। সেখান থেকে ৪০ কেজি বাজি ও অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে টোটোগুলিও। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা চাইছি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচুক এবং এই পরিবেশকে যাতে নষ্ট না করে তার জন্য আমরা বারে বারে যেমন অভিযান চালাচ্ছি, তেমনই আমরা এই ছৌ শিল্পীদের দিয়ে সতর্কতা ও সচেতনতার প্রচারও করতে চাইছি। সাধারণ মানুষের প্রতি আবেদন, শব্দবাজি থেকে দূরে থাকুন পরিবেশকে এবং নিজেকে রক্ষা করুন। নাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago