Robbery

Kharagpur: ব্যস্ততম গোলবাজারে দোকানির মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি! কালি পুজোর আগেই নতুন করে আতঙ্ক রেল শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: কালি পুজোর আগেই খড়্গপুর শহরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হল! কিছুদিন বন্ধ থাকার পর ফের দেখা গেল দুষ্কৃতীদের দাপট। রবিবার রাতে ব্যস্ততম গোলবাজার এলাকায় (মুনিব গলি) এক দোকানির মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় ১ লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ, আঙুলে থাকা আংটি প্রভৃতি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা! পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজারে রবিবার রাত্রি ন’টা-সাড়ে ন’টা নাগাদ এই ঘটনাটি ঘটে।

CCTV খতিয়ে দেখছে পুলিশ:

জানা যায়, রবিবার রাত্রি ৯ টা ২০ নাগাদ গোলবাজারের (মুনিব গলিতে) একটি হোলসেল মুদি দোকানে দু’টো বাইকে করে ৬ জন দুষ্কৃতী এসে দোকানে ঢুকে দোকানের মালিক ও তাঁর ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের মারধর করে প্রায় ১ লক্ষ টাকা সহ হাতে থাকা সোনা ও রুপোর আংটি কাড়িয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ দোকানের মালিক নভিন আগারওয়ালের। এরপর, পুলিশকে খবর দিলে খড়্গপুরের এসডিপিও (SDPO) এবং খড়গপুর টাউন থানার আইসি (IC)’র নেতৃত্বে পুলিশ আধিকারিকরা পৌঁছে দোকানে থাকা সিসিটিভি (CCTV) খতিয়ে দেখেন। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করেন। দোকান থেকে একটি কালো রংয়ের জামাও উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে খড়গপুর পৌরসভার পৌরপ্রধান ওই দোকানির সাথে কথা বলেন। কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও। তবে, এখনও অবধি দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ। অপরদিকে, এই ঘটনায় রেল শহরে যে ফের একবার আতঙ্ক ছড়িয়েছে, তা বলাই বাহুল্য!

এলাকায় চাঞ্চল্য:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago