Recent

Governor: রাজীব সিনহা’র জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল! সাংবিধানিক সংকট পঞ্চায়েত ভোটের ঠিক মুখে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২২ জুন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম বুধবারের শুনানিতেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা’কে ভর্ৎসনা করে মন্তব্য করেছিলেন, “চাপ (বা, দায়িত্ব) সামলাতে না পারলে ছেড়ে দিন। নতুন কাউকে কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল।” আর, তার কয়েক ঘন্টা যেতে না যেতেই, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা’র জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল ড. সি.ভি আনন্দ বোস। অর্থাৎ, নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগের বৈধতা কেড়ে নিলেন তিনি। গ্রহণ করলেন না ওই পদে তাঁর নিয়োগের জয়েনিং রিপোর্ট। নিজের সাংবিধানিক অধিকার বলেই এই ক্ষমতা প্রয়োগ করেছেন রাজ্যপাল। এমনটাই জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। ফলে, নির্বাচন কমিশনার হিসেবে বুধবার মধ্যরাতের পর থেকে রাজীব সিনহা’র আইনি ক্ষমতা আদৌ কিছু থাকলো কিনা, তা নিয়েই এখন জোর আলোচনা।

রাজ্যপাল সিভি আনন্দ বোস:

অন্যদিকে, বুধবার গভীর রাতে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত আলোচনায় রাজ্যপাল আহ্বান জানানোর পরও, রাজ্য নির্বাচন কমিশনার উপস্থিত না হওয়ায়, তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো হয়েছে অর্থাৎ রাজভবনের তরফে তা গ্রহণ করা হয়নি। এর ফলে, পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখে নির্বাচন কমিশনারের পদ নিয়েই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। রাজ্যের ইতিহাসে তা কার্যত নজিরবিহীন বলেই জানাচ্ছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা যোগদানের পর রাজ্য নির্বাচন কমিশনের সচিব সেই জয়নিং রিপোর্ট রাজভবনে পাঠিয়েছিলেন। সেই রিপোর্টই ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল। যার অর্থ, নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা’র নিয়োগ একপ্রকার বাতিল করে দিলেন রাজ্যপাল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago