Recent

Digha Ilish: রুপোর মতো উজ্জ্বল শরীর, আকার-আয়তনেও যেন সাক্ষাৎ ‘রাণী’! দীঘার ইলিশে মুগ্ধ মৎস্যপ্রেমীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৩০ অক্টোবর: বাজারে এক কিলো-দু’কিলো সাইজের ইলিশ মাছ দেখলেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন মৎস্যপ্রেমী বাঙালিরা! সেখানে এক কিলো বা দু’-তিন কিলো নয়, এক্কেবারে চার কেজি সাইজের ইলিশ! রূপোর মতো উজ্জ্বল-চকচকে শরীর। মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা। পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় ওঠা এই রাণী ইলিশে মুগ্ধ পর্যটক থেকে ক্রেতা-বিক্রেতা সকলেই! স্থানীয় সূত্রে খবর, এদিন অন্যান্য ইলিশ মাছের সঙ্গেই এই রাণী ইলিশটিকেও আনা হয়েছিল। এটির বিশাল সাইজ, গঠন আর রং দেখেই নজর কাড়ে ক্রেতাদের। মাছটিকে ঘিরে ভিড় জমে যায় ক্রেতাদের। কিন্তু, এই ইলিশ কিনে নিয়ে যাওয়ার মতো সাধ্য অনেকেরই ছিলনা। অগত্যা, দুধের স্বাদ ঘোলে মেটানো! ইলিশের ছবি মোবাইল বন্দি করেই বাড়ি ফিরেছেন উৎসাহীরা।

দীঘার রাণী ইলিশ :

প্রসঙ্গত, অন্যান্য কয়েকটি ইলিশের সঙ্গেই শুক্রবার সাজিয়ে রাখা হয় এই রাণী ইলিশকে। আক্ষরিক অর্থেই সে যেন ‘রাণী’! যেমন তার রূপ, তেমনি তার সাইজ। চোখ ফেরানো যায় না। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, আগেও এর চেয়ে বড় ইলিশ বাজারে এসেছে। কিন্তু, অতি সাম্প্রতিক কালে এত বড় ইলিশ চোখে পড়েনি! আড়ৎদার সুকান্ত মণ্ডল বলেন, “এটা প্রায় ৪ কেজি ওজনের মাছ। এটি অন্তত ১২ হাজার টাকায় বিক্রি হবে!” সবমিলিয়ে, দীঘার মাছ বাজারে এদিনের এই রাণী ইলিশের কদর দেখে রীতিমতো ভিরমি খেতে হয়!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago