Recent

Midnapore: গাছেদের রাখি পরিয়ে ‘সবুজ’ বাঁচানোর ডাক দিলেন পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত গোদামৌলি গ্রামের বাসিন্দারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: “শ্যাম বনানী সরসতা/ আমায় দিল ভিক্ষা…!” উদ্দেশ্য একটাই। সবুজ বাঁচানো, অরণ্য-কে রক্ষা করা। আর তাই, ‘পবিত্র রাখি বন্ধন উৎসব’-কে সামনে রেখে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের অরণ্য অধ্যুষিত গোদামৌলি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার বিকেলে গাছে গাছে রাখি বাঁধেন। একইসঙ্গে, গোদামৌলি জঙ্গলের প্রতিটি গাছে ঝুলিয়ে দেন সচেতনতামূলক পোস্টার। যেখানে লেখা- “একটি গাছ অসংখ্য প্রাণ, গাছকে ভাবুন নিজের সন্তান”- সহ অসংখ্য সচেতনতামূলক বার্তা।

গাছেদের রাখি পরানো হল:

গ্রামের চিকিৎসক হারাধন দুয়ারী এবং স্থানীয় গোদামৌলি নেতাজী ক্লাবের সদস্যদের নেতৃত্বে গ্রামবাসীরা অরণ্য রক্ষার্থে গাছে গাছে এদিন রাখি বাঁধেন। গ্রামের মহিলা ও কচিকাঁচারা রাখি বাঁধেন শালবনী ব্লকের গোদামৌলি জঙ্গলের শাল, মহুয়া সহ বিভিন্ন গাছে। সবুজ রক্ষা করতে বাঁচাতে গাছে গাছে গ্রামবাসীরা সচেতনতামূলক পোস্টারও ঝোলান। উল্লেখ্য, প্রকৃতি তথা অরণ্য-ই মানুষের সব থেকে বড় বন্ধু হলেও; সেই জঙ্গল বা অরণ্য এখন একদমই সুরক্ষিত নয় বলে গ্রামবাসীদের মতামত। অবৈধ উপায়ে গাছ চুরি বা গাছ কাটার সঙ্গে সঙ্গেই প্রায়শই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। তাছাড়াও আছে, অসাধু ব্যবসায়ী থেকে চোরা শিকারীদের উৎপাত। এই সমস্ত কারণেই জঙ্গল অধ্যুষিত গোদামৌলি গ্রামের বাসিন্দারা এদিন বিকেলে অভিনব এই উদ্যোগ গ্রহণ করেন বলে জানান। তাঁরা এও জানান, মূলত গ্রামীণ চিকিৎসক ও সমাজকর্মী হারাধন দুয়ারী-র নেতৃত্বে এবং ক্লাবের সদস্যদের সহযোগিতায় ‘রাখি বন্ধন উৎসব’-কে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।

গাছেদের সঙ্গে নিজস্বী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago