Recent

Midnapore: আধিকারিকের উপর বালি মাফিয়াদের হামলার পরই জেলা জুড়ে আরও কড়া বালি-অভিযানে প্রশাসন! বাজেয়াপ্ত ৫টি বালি তোলা মেশিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: গত ৭ নভেম্বর সন্ধ্যায় খড়্গপুর গ্রামীণের উত্তর সিমলা এলাকায় ৬ নং জাতীয় সড়কের উপর বালি ট্রাকের কাগজপত্র দেখতে চেয়ে আক্রান্ত হয়েছিলেন পরিবহন আধিকারিক (এম ভি আই/ Motor Vehicle Inspector) দেবাশীষ কুন্ডু। বালি ট্রাকের চালক সহ বালি মাফিয়ারা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তিও করা হয়। ফোন করে খোঁজ নেন খোদ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওই ঘটনায় যদিও ২ জনকে পরে গ্রেফতার করা হয়েছে। তবে, রাজ্য সরকারের নির্দেশে বালি নিয়ে আরও কড়া ভূমিকা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শুধু পুলিশের উপর ভরসা না করে প্রশাসনের পক্ষ থেকেই চালানো হচ্ছে বেশিরভাগ অভিযান!

কড়া অভিযান:

মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের (১৫ নভেম্বর) অন্তত এক সপ্তাহ আগে থেকে (৭-৮ নভেম্বর) পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা জুড়ে যে অভিযান শুরু হয়েছে, বলাই বাহুল্য আধিকারিকের উপর হামলার পর থেকে তা আরও বৃদ্ধি পেয়েছে। বৈধ কাগজপত্র না থাকা, অতিরিক্ত বালি বোঝাই করা- প্রভৃতি কারণে আটক করা হচ্ছে ট্রাক গুলিকে। করা হচ্ছে কড়া জরিমানা! বুধবার বিকেল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত জিন শহর এলাকায়, কংসাবতী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ বালি খাদানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হল জেলা ও মহকুমা প্রশাসনের তরফে। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং খড়্গপুর শহরের এসডিও (SDO)’র উপস্থিতিতেই বিকেল ৫ টা নাগাদ ওই এলাকায় অভিযান চালানো হয়। এরপর, অভিযান চালিয়ে ৫টি অবৈধভাবে বালি তোলা মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে প্রশাসনের তরফে। আটক করা হয়েছে ট্রাকগুলিকেও। শুধু পুলিশের উপর ভরসা না করে এবার কড়া ভূমিকায় দেখা যাচ্ছে কখন‌ও এডিএম (ভূমি ও ভূমি সংস্কার), কখনোবা এসডিও-দের। স্বাভাবিকভাবেই ‘বালি’ ঘিরে এই মুহূর্তে তটস্থ ব্যবসায়ী থেকে ট্রাক মালিকরাও।

কড়া অভিযান মহকুমা প্রশাসনের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago