Recent

Midnpaore: পশ্চিম মেদিনীপুরে শুরু হল ‘সৃষ্টিশ্রী’ মেলা! উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর শুরু হল ‘সৃষ্টিশ্রী’ মেলা। স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর বা সমৃদ্ধ করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকার চাঁইপাট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলেন, “রাজ্য সরকার মহিলাদের সৃষ্টিকে, দক্ষতাকে উন্নততর করার লক্ষ্যে এবং তাঁদের কাজকে মেলে ধরতে এই মেলার আয়োজন করেছে।” আগামী ৫ দিন ধরে এই মেলা চলবে বলে জানা গেছে।

মেলার উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া :

প্রসঙ্গত, জেলার ২১ টি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসের প্রদর্শনী এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তা রপ্তানি করে মহিলাদের আত্মনির্ভর ও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে এই ‘সৃষ্টিশ্রী’ মেলার মাধ্যমে। জলসম্পদ উন্নয়ন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া এদিন উপভোক্তা বিষয়ক দপ্তরের স্টল’টিরও উদ্বোধন করেন। এরপরই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় বাজেটে শুধু রাজ্যকে নয়, ভারতবর্ষকেও বঞ্চিত করা হচ্ছে। বাংলা সহ গোটা ভারতের যুবক-যুবতীকে বঞ্চিত করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এই বাজেটে কারুর কথাই ভাবা হয়নি। তিনি এও বলেন যে, “বাজেটে কোথাও বলা নেই, সমস্ত রাজ্যকে সমানভাবে ভ্যাকসিন বন্টন করার বিষয়ে। মানুষের মৃত্যুকে ঠেকানোর বিষয়ে। এমনকি, বাংলার এক লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে, সেই টাকার কথাও বাজেটে উল্লেখ নেই। কোনো বড় রেল প্রজেক্টের ঘোষণা করা হয়নি। এমনকি শিক্ষা, স্বাস্থ্য, থেকে শুরু করে বাংলার নদী ভাঙ্গনের কথাও বাজেটে উল্লেখ নেই। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও টাকা বরাদ্দ করা হয়নি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago