দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: ঘরে তালাচাবি লাগিয়ে ২ দিনের জন্য আত্মীয় বাড়িতে গিয়েছিলেন ঘুরতে। ব্যাস! ফিরে এসেই মাথায় হাত গৃহস্থের। মেন গেট সহ ঘরের তালা ভাঙা। আলমারি থেকে খোওয়া গেছে কয়েক ভরি সোনার গহনা বা অলঙ্কার। এরপরই, থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। অভিযোগ পাওয়ার মাত্র চব্বিশ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই চুরির কিনারা করে পুলিশ! উদ্ধার হয় চুরি যাওয়া গয়না। দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ইন্দা সারদাপল্লীর। গত ২৬ জানুয়ারি ভোর রাতে চুরি হয় নবকুমার বেরা’র বাড়িতে। ওই দিন বিকেলে আত্মীয় বাড়ি থেকে ফিরে তাঁরা এই ঘটনা প্রত্যক্ষ করেন। এরপর, ২৮ জানুয়ারি খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নবকুমার বাবু। ২৯ জানুয়ারি (শনিবার) গভীর রাতে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খড়্গপুর খড়্গপুর টাউন থানার ইন্দা সারদাপল্লীর বাসিন্দা নবকুমার বেরা গত ২৮ জানুয়ারী তাঁর বাড়ি থেকে সোনার গহনা চুরি যাওয়ার লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে, খড়্গপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর বালুবস্তি থেকে মূল দুষ্কৃতী বছর ২৬ এর সেখ শাহরুখ-কে গ্রেপ্তার করে। এরপর, তাকে জিজ্ঞাসাবাদ করে ৫ নং ওয়ার্ডের ভবানীপুর শুভায়া বস্তি থেকে শেখ একলাখ নামে বছর ১৯ এর আরেক দুষ্কৃতী-কে গ্রেপ্তার করে। দু’জনই চুরির কথা স্বীকার করে! মঙ্গলবার অভিযুক্ত দুই যুবককে আদালতে তোলা হলে, পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ইতিমধ্যে চুরি যাওয়া গয়নাগাটি উদ্ধার করেছে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…