Recent

Midnapore: বিজেপি-র ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ ব্যর্থ করতে তৎপর রাজ্য সরকার থেকে শাসকদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: রাজ্য সরকারের ‘নিয়মমাফিক’ (Routine) নির্দেশিকা তো আছেই, তার সাথে বনধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। সেই সঙ্গে বনধ ব্যর্থ করতে শাসকদল তৃণমূল কংগ্রেসও অতিরিক্ত মাত্রায় সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নানা বার্তা দেওয়ার সাথে সাথেই, নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবমিলিয়ে বিজেপি-র ডাকা বুধবারের বাংলা বনধ ‘যেন তেন প্রকারেণ’ ব্যর্থ করতে তৎপর রাজ্য সরকার এবং রাজ্যের সরকারি দল তৃণমূল কংগ্রেস!

সোমবারের আন্দোলন:

অন্যদিকে, বুধবারই (২৮ আগস্ট) আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকেই হাজার-হাজার ছাত্রছাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আবার বিজেপি-ও বাংলা বনধ সফল করতে বুধবার যে পথে নামবে তা বলাই বাহুল্য! মঙ্গলবার বিকেল থেকেই বনধ সফল করার আহ্বান জানিয়েছে বিজেপি। উল্টোদিকে, গণপরিবহন সহ সবকিছুই বুধবার সচল রাখতে তৎপর হয়েছে শাসকদল এবং রাজ্য সরকার। দোকানপাট খোলা রাখার আহ্বান জানানো হয়েছে তৃণমূলের তরফে। জেলা শহ মেদিনীপুরের দোকান ও শপিং মলগুলিতে গিয়ে সবকিছু সচল রাখার আবেদন জানানো হয়েছে শহর তৃণমূল কংগ্রেসের তরফে। সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ভিডিও বার্তা দিয়ে মেদিনীপুরে জানিয়েছেন, “শান্ত বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি বনধ ডেকেছে। বুধবার সেই প্রচেষ্টা আপনারা ব্যর্থ করে দিন। কোথাও কোনো সমস্যা হলে পুলিশ-প্রশাসনকে জানান। প্রয়োজনে আমাদেরকেও ফোন করতে পারেন আমরা যথাসাধ্য সহায়তা করব।” বিজেপি-র জেলা মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, “বনধ ডেকে, রাইটার্স দখল করে আর জঙ্গি আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। তিনিই আজ সাধারণ মানুষের টুঁটি টিপে ধরতে দলদাস পুলিশকে পথে নামাচ্ছেন। বিজেপি নয়, বুধবার সাধারণ মানুষই বনধ সফল করবেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago