তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষক-কে গণধোলাই দিলেন অভিভাবকরা! সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুড়িয়া মধ্য আপার প্রাইমারি স্কুল চত্বরে। জানা গেছে, ওই গ্রামেরই শিক্ষক প্রভাকর আদক মাগুড়িয়া মধ্য আপার প্রাইমারি স্কুলের অস্থায়ী কর্মী এবং ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছেলেমেয়েদের টিউশন পড়ান। কয়েকদিন আগে ওই স্কুলেরই এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ক্লাস রুমের মধ্যে একা পেয়ে তার শ্রীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীটি কান্নাকাটি করলে তাকে ভয় দেখানো হয়! তা সত্বেও, বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে পুরো ঘটনাটি বলে।
এরপরই, ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা থানায় না অভিযোগ জানিয়ে, স্কুল কর্তৃপক্ষকে জানায় পুরো বিষয়টি। সোমবার, ওই বিষয় নিয়ে স্কুলে একটি মিটিং বসলে ওখানেই স্কুলশিক্ষককের উপর চড়াও হন অভিভাবকরা। যদিও, এই বিষয় নিয়ে এখনও দাসপুর থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ এলে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাসপুর পুলিশ সূত্রে খবর। তবে, ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…