Recent

Medinipur: শিক্ষক তুকারামের বিরল B নেগেটিভ রক্তে প্রাণ বাঁচল রোজিনার, সঙ্কটের দিনে রক্তদান জেলার CMOH-রও! মানবতার জয়গান মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান ও মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: “এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান…!” ফের একবার রক্তের রঙে ছিন্ন হলো ধর্মীয় ভেদাভেদ! মেদিনীপুরের (পশ্চিম মেদিনীপুরের সবংয়ের) শিক্ষক গাইলেন মানবতার জয়গান। একদিকে যখন বিভিন্ন প্রান্তের ধর্মীয় অসহিষ্ণুতার খন্ডচিত্র উদ্বিগ্ন করে সমাজকে, ঠিক তখনই রামনবমী কিংবা শিবভক্তদের শোভাযাত্রায় মুসলিম সম্প্রদায়ের সরবত তুলে দেওয়া অথবা হিন্দুদের উদ্যোগে ঈদের ইফতার- মাঝেমধ্যেই তুলে ধরে সম্প্রীতির নজিরও। তবে, এই সবকিছুই হয়তো ম্লান হয়ে যায়, যখন এক মুসলিম কন্যার জীবন বাঁচাতে সমস্ত বাধা উপেক্ষা করে ছুটে যান এক হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক! আর এভাবেই মানবতার জয়গান গেয়ে বিদ্যাসাগর-মাতঙ্গিনী-ক্ষুদিরামের মেদিনীপুর আবারও একবার পথ দেখায় গোটা বাংলা তথা ভারতকে।

শিক্ষক তুকারাম পন্ডা:

জানা যায়, পশ্চিম মেদিনীপুরের মোহাড়ের বাসিন্দা রফিক আলির কন্যা রোজিনা খাতুন জটিল রোগের চিকিৎসার জন্য গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের মেছোগ্রাম বড়মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল অর্থাৎ শুক্রবার (২৬ এপ্রিল) ছিল রেজিনার অস্ত্রপ্রচার। প্রয়োজন ছিল রক্তের। এদিকে, রোজিনার রক্তের গ্রুপ ‘বিরল’ B নেগেটিভ। চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশে রক্তের খোঁজে রফিক আলি সরকারি এবং বেসরকারি সমস্ত ব্লাড ব্যাঙ্কে হন্য হয়ে ঘোরেন। কিন্তু, রক্তের গ্রুপ ‘বিরল’ হওয়ায়, ব্লাড ব্যাঙ্কে মেলেনি ‘বি নেগেটিভ’ রক্ত। বিভিন্নভাবে খবর পৌঁছয় মোহাড় বিদ্যাসুন্দরী স্কুলের শিক্ষক তুকারাম পন্ডার কাছে। শিক্ষকতার পাশাপাশি তিনি নানা সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকেন। এই খবর তাঁর কাছে পৌঁছানো মাত্রই প্রচণ্ড দাবদাহ বা তাপপ্রবাহ উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুরের মোহাড় থেকে তিনি ছুটে যান (নিজের বাইকে করে) পূর্ব মেদিনীপুরের মেছোগ্রামের উদ্দেশ্যে। রক্ত দান করেন শিক্ষক তুকারাম। তাঁর রক্তেই প্রাণ বাঁচে রোজিনার!

মেছোগ্রামে গিয়ে রক্তদান:

অন্যদিকে, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার কারণে রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেন না বিভিন্ন রাজনৈতিক দল কিংবা নেতৃত্বরা। ভরসা শুধু বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগ। এদিকে, ভয়াবহ গ্রীষ্মে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কেই রক্তের সংকট ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। এই পরিস্থিতিতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। শুক্রবার জেলা শহর মেদিনীপুরে অবস্থিত জেলা স্বাস্থ্য ভবনে আয়োজিত হয় একটি রক্তদান শিবির। স্বয়ং জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক (CMOH) ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন। CMOH ছাড়াও একাধিক স্বাস্থ্যকর্মী সহ শিবিরে ৫১ জন রক্তদান করেন। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, দিনকয়েক আগেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কেই একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এছাড়াও, ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং রক্তদান আন্দোলনের কর্মীরা।

পশ্চিম মেদিনীপুরের CMOH-এর রক্তদান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago