Case

WB SSC Case: SSC-র প্যানেল বাতিল মামলা সোমবারই উঠছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ এপ্রিল: স্কুল সার্ভিস কমিশনের (1st SLST 2016) শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের মামলা সোমবারই (২৯ এপ্রিল) উঠছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় (Chief Justice D.Y Chandrachud)-র ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের ‘বিশেষ’ ডিভিশন বেঞ্চের নির্দেশ (২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের) চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার (শিক্ষা দপ্তর) সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল চলতি সপ্তাহেই। আজ, শনিবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জে.বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হতে পারে।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠছে মামলা:

প্রসঙ্গত, মামলা দায়েরের পর সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছিল, মামলার শুনানির দিন স্থির হয়েছে আগামী ৩ মে। কিন্তু, কোন বিচারপতির বেঞ্চে শুনানি হবে, তা জানানো হয়নি। এর মধ্যেই, মামলাকারী পক্ষ চেয়েছিলেন মামলার শুনানি যেন হয় প্রধান বিচারপতির বেঞ্চেই। শনিবার দেখা গেল, এগিয়ে এসেছে মামলার শুনানির দিন। সোমবার বেলা ১২টা থেকেই শুনানি শুরু হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর। এই মামলাতে যোগ্য শিক্ষকদের বিভিন্ন সংগঠনও পার্টি হতে চলেছেন বলে জানা গেছে। মুকুল রোহতগি, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলের মতো তাবড় তাবড় আইনজীবীরা এই মামলায় চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের হয়ে লড়াই করবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার (২২ এপ্রিল) ২৫,৭৫৩ শিক্ষক-শিক্ষাকর্মীর (যদিও, চাকরিতে যোগ দিয়েছিলেন ২৩-২৪ হাজার মতো) চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। তবে, প্যানেল সম্পূর্ণ বাতিল করে নতুন নিয়োগ শুরু করার সেই রায় মানতে পারেনি রাজ্য সরকার, কমিশন,পর্ষদ থেকে শুরু করে যোগ্য শিক্ষক-শিক্ষিকারাও। যদিও, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, “আমরা প্রায় ৫০০০ (৫২৩০) শিক্ষক-শিক্ষাকর্মীর তালিকা দিয়েছিলাম, যাদের নিয়োগ নিয়ে অভিযোগ ছিল। তবে, বাকি ১৯ হাজারের বিরুদ্ধে অভিযোগ ছিলোনা।” যদিও, তাঁর তাৎপর্যপূর্ণ বক্তব্য, “এই ১৯ হাজারের মধ্যে যে ‘অযোগ্য’ (বা, বিতর্কিত) কেউ নেই, তাও শংসাপত্র দিয়ে আমাদের পক্ষে বলা সম্ভব নয়!” আর এখানেই যেন ‘সিঁদুরে মেঘ’ দেখছেন রাজ্যের একাংশ শিক্ষক-শিক্ষাকর্মী।

দুশ্চিন্তায় যোগ্য শিক্ষক-শিক্ষিকারা:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

23 hours ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 week ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 week ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

4 weeks ago