Recent

Hanging Deadbody: পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ১২ ঘন্টার ব্যবধানে এক পুরুষ ও এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ১২ ঘন্টার ব্যবধানে এক পুরুষ ও এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘিরে সবং এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য! মঙ্গলবার রাতে বছর ৪৫- এর এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতের নাম সাগর কুইল্যা (৪৫)। বাড়ি সবং থানার ৮ নং অঞ্চলের নাকিন্দী গ্রামে। অপরদিকে, আজ অর্থাৎ বুধবার সকালে সবং থানার ১ নং দেভোগ অঞ্চলের অন্দুলিয়া গ্রামে এক গৃহবধুরও ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম শিখা জানা (৪৮)। বাড়ির সামনে একটি গাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়! এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।‌ ঘটনা দুটি’র তদন্ত শুরু করেছে পুলিশ।

শিখা জানা (৪৮)’র ঝুলন্ত মৃতদেহ :

প্রথম ঘটনাটি, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৮ নম্বর অঞ্চলের নাকিন্দী গ্রামে ঘটে! স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত সাগর কুইল্যা পেশায় তামার জিনিসপত্র তৈরীর কারিগর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। তারপরই পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন! তারপরই পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকেরা ছুটে আসেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার লোকজন। ওই ব্যক্তিকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবংয়ের আন্দুলিয়া গ্রামের মৃত ওই গৃহবধূ (শিখা জানা) বাড়িতে একা থাকতেন। বুধবার সকালে হঠাৎই এলাকার বাসিন্দারা তাঁদের বাড়ির পিছনে একটি গাছের ডালে ওই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন! তবে, মাটি থেকে বেশ উঁচুতে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করেছে। খুন নাকি আত্মহত্যা ঘটনা তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ১২ ঘন্টার ব্যবধানে অস্বাভাবিক এই দুটি মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই সবংয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago