Recent

Midnapore: দুর্ঘটনায় মৃত্যু পবন পুত্রের! পরম শ্রদ্ধায় তার শেষকৃত্য সম্পন্ন করলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: রীতিমতো পুরোহিত ও নাপিত ডেকে মন্ত্রোচ্চারণ এবং মস্তক মুন্ডন করে ‘পবন পুত্র’ এক বীর হনুমানের শেষকৃত্য সম্পন্ন করলেন এলাকাবাসী! রবিবার এমনই ঘটনা ঘটল, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর এলাকায়। জানা যায়, রবিবার সকাল নাগাদ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের অজবনগর গ্রামের চাথাল এলাকায়, ঘাটাল পাঁশকুঁড়া রাজ্য সড়ক পার হচ্ছিল একটি হনুমান। আর সেই সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক এসে হনুমানকে ধাক্কা মারলে, গুরুতর আহত হয় হনুমানটি। স্থানীয় মানুষজন চিকিৎসক ডেকে হনুমানের চিকিৎসা করলেও শেষ রক্ষা হয়নি! মৃত্যু হয় ওই হনুমানটির। এরপরই, স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নেন, পরম শ্রদ্ধার সাথে তাঁরা ‘পবন পুত্র’ তথা শ্রীরামচন্দ্রের ‘উপাসক’ হনুমান-টির শেষকৃত্য সম্পন্ন করবেন।

পথ দুর্ঘটনায় মৃত্যু হনুমানের :

এরপর, গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে, প্রয়োজনীয় অর্থ জোগাড় করেন এবং সমস্ত রীতিনীতি মেনে সমাধিস্থ করেন হনুমানটিকে। এমনকি গ্রামেরই গুণধর ঘটক নামে এক ব্যক্তি নিজের মস্তক মুন্ডন (মাথা মুড়িয়ে) করিয়ে, ব্রাহ্মণ ডেকে শেষকৃত্যের সমস্ত নিয়ম আচার পালন করেন। অজবনগর গ্রামের বাসিন্দারা এও জানান, কয়েক দিনের মধ্যে তাঁরা মৃত ওই হনুমানটি’র স্মৃতিতে একটি সমাধি মন্দির স্থাপন করবেন। একটি হনুমানের প্রতি গ্রামবাসীদের এই প্রেম ও শ্রদ্ধার কথা রবিবার মুখে মুখে ছড়িয়ে পড়ে জেলার অন্যান্য প্রান্তেও! অনেকেই মুচকি হেসেছেন, কেউবা নাটুকেপনা বলে মন্তব্য করেছেন, আবার কেউ পরম শ্রদ্ধায় গ্রামবাসীদের কুর্নিশ জানিয়েছেন। তবে, খুশি পশুপ্রেমীরা। তাঁদের মতে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ যদি এভাবেই বিভিন্ন পশুপ্রাণীর প্রতি প্রেম ও ভালোবাসা উজাড় করে দেয়, তবে শুধু যে এই পৃথিবীর বাস্তুতন্ত্র সঠিকভাবে রক্ষিত হবে তাই নয়, মানবতারও প্রসার ঘটবে।

সমাধিস্থ করা হল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago