Agriculture

Farmers: ‘মাঠের আলু পড়ে রয়েছে মাঠেই’! সরকারি হস্তক্ষেপের দাবি তুললেন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: আলু চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুরের কৃষকরা! মাঠেই পড়ে রয়েছে মাঠের আলু। একদিকে ফলন কম, তার উপরে দেখা নেই ক্রেতাদের। সবমিলিয়ে চরম বিপাকে কৃষকরা। কৃষকদের দাবি, ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করুক সরকার। তা না হলে, চরম ক্ষতির মুখে পড়বেন তাঁরা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার কৃষকরা পোখরাজ জাতীয় প্রথম (গোড়ার দিকের) আলু চাষ করে থাকেন, লাভের আশায়। কৃষকদের দাবি, অন্যান্য বৎসর আলু লাগিয়ে তাঁরা লাভের মুখ দেখেছিলেন, কিন্তু এ বছর তা হওয়ার নয়। তার কারণ, অন্যান্য বছর যেখানে এক কাঠা জমিতে ৬ প্যাকেট আলু হত, এই বছর সেখানে ২-৩ প্যাকেট আলু হয়েছে! তার উপর, এই বছর চাহিদা কম। আলুর গুনগত মানও খারাপ।

মাঠের আলু পড়ে রয়েছে মাঠেই :

আলুর ফলন যে এবার কম, তা মেনে নিয়ে জেলার কৃষি আধিকারিক দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, “এটা ঠিক যে, জাওয়াদ এবং অতি বৃষ্টির কারণে, এবার চাষ কম হয়েছে। অন্যান্য বছর যেখানে ৭৮ হাজার হেক্টর জমিতে আলু চাষ হত, এবার সেখানে ৬৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।” একদিকে, আবহাওয়ার খামখেয়ালিপনায় আলুর ফলন কম এবং আলু নষ্ট হয়ে যাওয়া; অন্যদিকে, এখনও অবধি আলুর চাহিদাও কম! কৃষকদের দাবি, এক কুইন্টাল আলুর দাম এখন ৭৫০ টাকা। কিন্তু, আলু নেওয়ার জন্য ব্যবসায়ীদের দেখা পাওয়া যাচ্ছে না। তার কারণ, কোল্ডস্টোরেজে এখনও প্রচুর আলু মজুদ আছে। অপরদিকে, অন্যান্য বৎসর ভিন রাজ্যে এই আলু পাড়ি দেয়, যার দরুন আলুর চাহিদা থাকত তুঙ্গে। কিন্তু, এই বৎসর সেই আলু পাড়ি দিচ্ছে না অন্য রাজ্যে! তাই, কৃষকরা চাইছেন দ্রুত সরকারি হস্তক্ষেপের।

বিজ্ঞাপন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago