Recent

Midnapore: “রাজ্যে আইনের শাসন নেই, আছে শাসকের আইন; তাই একইদিনে দুই জয়ী কাউন্সিলর খুন হয়!” মেদিনীপুরে প্রাক্তন IPS ভারতীর আক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ:উত্তর ২৪ পরগণার পানিহাটি থেকে পুরুলিয়ার ঝালদা, একই দিনে (১৩ মার্চ) রাজ্যের দুই কাউন্সিলর খুন হয়েছেন। আর, এ নিয়ে রাজ্য সরকারের আইন-শৃঙ্খলা কে তুলোধোনা করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সোমবার মেদিনীপুরে আদালতে দাঁড়িয়ে তিনি বললেন, “এ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন উঠেছে! এরাজ্যে নির্বাচনের সময় কেন এত রক্তপাত হয়। এ রাজ্যে এত গুন্ডাগর্দি এতো খুন কেন হয়? এ রাজ্যের পুলিশ কেন তাড়াতাড়ি এগুলোর সলভ করে না, সময় নিয়ে তদন্ত পড়ে থাকে এবং শেষে স্ট্যাটাস দেখায় পেন্ডিং। ব্যারাকপুরে যখন মনীশ শুক্লা খুন হয়েছিল, তাকে খুন করল কে, কিভাবে খুন হলো, তার যথাযথ উত্তর জনগণ পাননি। যেভাবে পুরুলিয়ার ঝালদায় এবং উত্তর ২৪ পরগনার পানিহাটিতে একই দিনে নির্বাচনে জয়ী কাউন্সিলাররা দায়িত্ব নেওয়ার আগে গুলিতে খুন হয়ে যায়, তার থেকে বোঝা যাচ্ছে এরাজ্যে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই!”

ভারতী ঘোষ (Bharati Ghosh) :

ভারতী এদিন মামলা সংক্রান্ত একটি কাজে মেদিনীপুর আদালতে এসেছিলেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জনগণ যখন মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তখন জনগণের জানার অধিকার আছে। আনিস খান যে খুন হয়েছে তার বাবা আজও উদগ্রীব হয়ে বসে আছে, কিভাবে কে তার ছেলেকে খুন করল। মানুষকে জানার অধিকার থেকে বঞ্চিত করছে এ রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দল। আজকে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। এখানে শাসকের আইন চলছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আইন-আদালত এর উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। এরাজ্যে সর্বস্তরের মানুষের জানার অধিকার আছে যে কারা পশ্চিমবঙ্গে ঢুকছে, কারা খুন করছে, তাদেরকে পুলিশ কেন ধরছে না! যে সমস্ত পরিবার প্রচন্ডভাবে অত্যাচারিত, দুই কাউন্সিলরের পরিবার, আনিস খানের পরিবার, মনীশ শুক্লার পরিবারের জানার অধিকার আছে। যারা প্রতিনিয়ত পশ্চিমবাংলায় খুন হয়ে যাচ্ছেন, তাঁদের পরিবারের জানার অধিকার এবং দোষীদের শাস্তির দাবি করার অধিকার রয়েছে।”

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago