Recent

Medinipur: সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ! পর পর ‘বিপদ’ পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: ‘বিপদতারিনী’র দিনই পর পর বিপদের খবর পশ্চিম মেদিনীপুর জেলায়। ভোররাতে কেশপুরের পঞ্চমীতে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ মোট ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে, সাত সকালেই ডেবরা-তে সেপটিক ট্যাঙ্ক থেকে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার করল পুলিশ! ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডেবরা ব্লকের চক রাধাবল্লভ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) সকালে ডেবরা ব্লকের চক রাধাবল্লভ গ্রামে একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা চোলাই মদের সরঞ্জাম আনতে নামে সুজন সরেন নামে বছর ১৫-র এক নাবালক। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও ওই কিশোর উঠে না আসায়, ষাটোর্ধ্ব বদ্রীনাথ হেমব্রম তাঁকে উদ্ধার করতে নামেন। এরপর তিনিও ট্যাঙ্ক থেকে উঠে না আসায়, বাপি বাস্কে নামে এক যুবক ট্যাঙ্কে প্রবেশ করে। পর পর ৩ জন ওই সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করলেও, শেষ পর্যন্ত কেউই উপরে উঠে আসতে পারেন নি! ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া:

এরপর, ডেবরা থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাঁদের তিন জনকেই উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন যথাক্রমে সুজন সরেন (১৫), বদ্রীনাথ হেমব্রম (৬০) এবং বাপি বাস্কে (৪৫)। সুজনের বাড়ি শ্রীরামপুরে। বাকি দু’জনের বাড়ি চক রাধাবল্লভ গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই পরিবার চোলাই মদের করবার করত। বাড়ির পাশেই একটি সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকোনো ছিল। প্রথমে মদের সরঞ্জাম আনতে নেমেছিল এক কিশোর। এরপর একে একে আরও দুই ব্যাক্তি নামে। ৩ জনেরই মৃত্যু হয়। প্রাথমিক অনুমান, সেফটিক ট্যাঙ্কে বিষাক্ত (মিথেন বা ওই জাতীয়) কোনও গ্যাসের প্রভাবে তিনজনেরই মৃত্যু হয়! ইতিমধ্যেই, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর ব্যবস্থা করে ডেবরা থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়! আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “খবর পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago