Recent

Gold Smuggling: আন্তঃদেশীয় সোনা পাচার কাণ্ডে পশ্চিম মেদিনীপুরের তিন স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর বাজারে হানা দিলেন কাস্টমস অফিসাররা। প্রায় ৩ ঘন্টা ধরে বাজারের একের পর এক সোনার দোকানে অভিযান চালান তাঁরা। মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১২টা থেকে শুরু হওয়া লাগাতার এই অভিযানে ৩ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। কলকাতার কাস্টম দফতরের তরফে চলা এই অভিযানের ফলে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

কাস্টমস কর্মকর্তাদের গাড়ি :

এই প্রসঙ্গে সাগরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখেন্দু শেখর দাস জানিয়েছেন যে, “মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় বিকেল প্রায় সাড়ে ৩ টে নাগাদ। নেপাল থেকে সাগরপুর এলাকায় বেআইনিভাবে সোনা এনে ব্যবসা চালানোর অভিযোগ পেয়ে সোনার দোকান গুলিতে অভিযান চালান অফিসাররা”। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য এলাকার ৩ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয় বলেও জানিয়েছেন সুখেন্দুবাবু। যদিও, আন্তঃদেশীয় সোনা পাচার নিয়ে কোনো যুক্তি দেখাতে পারেনি বলে, তিন জনকেই বুধবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago