Recent

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরের তিন কিশোরের! অসহায় ও শোকার্ত পরিবারগুলির পাশে দাঁড়াল জেলা তৃণমূল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মারাত্মক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের তিন কিশোরের! দশমীর রাতে (শুক্রবার) তিন বন্ধুর এই মর্মান্তিক মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছিল গড়বেতার গড়ঙ্গা এলাকার দুঃস্থ ও অসহায় এই তিনটি পরিবার। রবিবার এই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে, যথাসাধ্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন শাসকদলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। দলের ব্লক সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে তিনি রবিবার বিকেলে এই তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। মেদিনীপুর জেলা তৃণমূলের তরফে তুলে দেন আর্থিক সাহায্য। তাঁর সঙ্গে ছিলেন, দলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ, ব্লক মহিলা সভাপতি মিঠু প্রতিহার এবং স্থানীয় তৃণমূল নেতা অসীম সিংহ রায়। তাঁদের কাছে পেয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন! তাঁদের সমবেদনা জানান সুজয় ও অন্যান্যরা। দেন পাশে থাকার বার্তা।

শোকার্ত পরিবারগুলির পাশে জেলা সভাপতি সুজয় হাজরা :

প্রসঙ্গত, দশমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে গড়বেতার মোলডাঙ্গার কাছে ৬০ নং জাতীয় সড়কে এই তিন কিশোর-কে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি। তিনজনই হেঁটে হেঁটে ফিরছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়! তাদের নাম যথাক্রমে- দেবকুমার সিংহ (১৭), সুব্রত পাত্র (১৮) এবং অভিজিৎ মিদ্যা (১৮)। তিনজনেরই বাড়ি গড়ঙ্গা এলাকায়। গড়বেতার ধাদিকা থেকে ঠাকুর দেখে, হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল তারা। শনিবার তাদের ময়নাতদন্ত হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, অসহায় ও দুঃস্থ তিনটি পরিবারের এই তিন সন্তান ছিল ওই পরিবারগুলির একমাত্র ছেলে! ফলে শোকে মুহ্যমান পরিবারগুলি। শোকস্তব্ধ সারা গ্রাম। রবিবার পরিবারগুলির হাতে যথাসাধ্য আর্থিক সাহায্য তুলে দিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, “অত্যন্ত মর্মস্পর্শী ও হৃদয় বিদারক ঘটনা! এমনিতেই দুঃস্থ পরিবার, তার উপর বাড়ির একমাত্র ছেলেদের হারিয়ে আরও অসহায় হয়ে পড়লেন বাবা-মায়েরা। তাঁদের সমবেদনা জানিয়ে, যথাসাধ্য পাশে থাকার বার্তা দিয়েছি আমরা।”

তুলে দেওয়া হল আর্থিক সাহায্য :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago