দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ অক্টোবর: প্রয়াত হলেন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার রাত সাড়ে ৮ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মঠের তরফে। মঠ সূত্রে জানা গিয়েছে যে, সোমবার বিকেল সাড়ে ৩ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বেলুড় মঠে শায়িত থাকবে স্বামী অমেয়ানন্দের দেহ। রাত ৯ টা নাগাদ বেলুড়েই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
প্রবীণ এই সন্ন্যাসীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার প্রাক্তন অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজি মহারাজের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। স্বামী অমেয়ানন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি ২০১১ সালে রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর কর্ম ও শিক্ষা মঠ ও মিশনের অনুগামীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল।” এদিকে, মহারাজের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভক্তমহলেও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…